Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

ঘরোয়া ক্রিকেটে অপরাজিত দ্বিশতরান করে তাক লাগাল এই কিশোরী

ঝুলন-মিতালিরা কি পেয়ে গেলেন তাঁদের উত্তরসূরী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১১:৪৭

options
link
ঘরোয়া ক্রিকেটে অপরাজিত দ্বিশতরান করে তাক লাগাল এই কিশোরী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছিলেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। আর এখন ঘরোয়া ক্রিকেটেও রীতিমতো নজর কাড়ছেন মহিলা ক্রিকেটাররা। অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত দ্বিশতরান করল মুম্বইয়ের জেমিমা রডরিগেস।

[পরাক্রমী চিনকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল]

Advertisement

বছর ষোলোর জেমিমা ডানহাতি ব্যাটসম্যান। মাত্র তেরো বছর বয়স থেকে  অনুর্ধ্ব-১৯ মুম্বই ক্রিকেট দলের নিয়মিত সদস্য সে। প্রথমে অবশ্য বোলার হিসেবেই কেরিয়ার শুরু করেছিল এই খুদে ক্রিকেটার। পরে ধীরে ধীরে দলের টপ অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠে জেমিমা। সাধারণত ওপেনিং পজিশন কিংবা তিন নম্বরে ব্যাট করে  সে। তবে শুধু ক্রিকেটই নয়, হকিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। ক্রিকেটের পাশাপাশি অনুর্ধ্ব-১৯ মুম্বই হকি দলেও খেলার বিরল নজির রয়েছে জেমিমার।

[দেশের জার্সি গায়ে জাতীয় সংগীত শুনেই চোখে জল এই ক্রিকেটারের]

রবিবার অনুর্ধ্ব-১৯ একদিনের প্রতিযোগিতায় সৌরাষ্ট্রের বিরুদ্ধে নেমেছিল মুম্বই। খেলাটি হয় মহারাষ্ট্রে ঔরাঙ্গাবাদে। ম্যাচে জেমিমার মারকুটে ব্যাটিংয়ে ভর করে ৫০ ওভারে সাড়ে তিনশোর কাছাকাছি রান করে মুম্বই। জেমিমা নিজে মাত্র ১৬৩ বল খেলে অপরাজিত ২০০ রান করে। এর আগেও দুটি ম্যাচে সেঞ্চুরিও করেছে মুম্বইয়ে এই ডানহাতি মহিলা ব্যাটসম্যান। ব্যাটিং গড় ৩০০। সবমিলিয়ে বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছে জেমিমা রডরিগেস।

[ফুটবলে সৌদির কাছে লজ্জার হার, নেটদুনিয়ায় সমালোচিত ধীরজরা]

ভারতীয় ক্রিকেটে একটি বড় স্লাপাই লাইন মুম্বই। পলি উমরিগড় থেকে শচিন তেন্ডুলকর, দেশকে বহু আন্তর্জাতিক মানের ক্রিকেটার উপহার দিয়েছে বাণিজ্যনগরী। তাঁদের মধ্যে শচিন, গাওস্কর তো কিংবদন্তী হয়ে গিয়েছেন।

[পাণ্ডিয়ার এই ‘খুঁত’টি ধরে ফেলেছেন বিরাট, তথ্য ফাঁস হতেই শোরগোল]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.