সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি দিল্লিতে। তার আগে শুক্রবার নেটে বাঁ-পায়ের উরুতে রোহিত শর্মা চোট পাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে ভারতীয় শিবিরে। যদিও পরে সিরিজের ক্যাপ্টেন জানিয়ে দেন তিনি সম্পূর্ণ ফিট। প্রথম ম্যাচে খেলতে কোনও অসুবিধা নেই তাঁর। রোহিতের চোটের পাশাপাশি অবশ্য এদিন ভারতীয় দলের প্র্যাকটিসে নজর কাড়েন এক তরুণ। না, তিনি টিম ইন্ডিয়ার ক্রিকেটার নন। কিন্তু তাঁর সূক্ষ্ম পেস অ্যাটাকেই কুপোকাত হিটম্যান ও শিখর ধাওয়ান।
ডান-হাতি মিডিয়াম পেসার কেশব দবসের ডেলিভারি মুগ্ধ করেছে ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদের। অফ-স্টাম্পের সামান্য বাইরে পড়া গুড লেংথের বলটি রোহিতের ব্যাটের কানায় গিয়ে লাগলে আউট হন তিনি। এরপরই ফুল লেংথের ডেলিভারি ধাওয়ানের ব্যাট-প্যাডের ফাঁক গলে উইকেট ভেঙে দেয়। দিল্লির তরুণের প্রতিভায় বিস্মিত সাদা-বলের তুখড় ব্যাটসম্যানরা। কেশবের এই দক্ষতাই তাঁকে রাতারাতি হিরো করে তুলেছে। বছর উনিশের উচ্ছ্বসিত বিস্ময় বালক বলছেন, “দারুণ লাগছে। এর চেয়ে বেশি আর কী বলব বুঝতে পারছি না।”

[আরও পড়ুন: ঘোষিত টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের]
ম্যাচের আগে ১ ও ২ নভেম্বর অপশনাল প্র্যাকটিস ছিল টিম ইন্ডিয়ার। দিল্লির যা পরিস্থিতি, তাতে এমন বায়ুদূষণের মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে বিশেষ জোর দেওয়া হচ্ছে না। তবে এমন আবহেও শুক্রবার প্র্যাকটিস সারেন রোহিতরা। রাত পোহালেই শুরু ম্যাচ। কিন্তু রাজধানীর দূষণের মাত্রায় কোনও হেলদোল নেই। ইতিমধ্যেই ‘এমার্জেন্সি’র কাঁটা ছুঁয়েছে দূষণ। এমন অবস্থাতেও দিল্লিতে ম্যাচ আয়োজিত হতে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় তারক রবিচন্দ্রন অশ্বিন। টুইটারে তিনি লেখেন, “দিল্লির বায়ুদূষণের মাত্র সত্যিই ভয়ংকর হয়ে উঠেছে। পূথিবীতে বাঁচতে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন সকলেরই। এটা নিঃসন্দেহে এমার্জেন্সি।”
The quality of air in Delhi is really scary, the oxygen we breathe is the basic requisite for mankind on this planet. This indeed is emergency. #AirQualityIndex #pollution
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 2, 2019
মাঠে পলিউশন মাস্ক পরেও প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাংলাদেশি উইকেটকিপারকে। তা সত্ত্বেও দিল্লিতে খেলার জন্য সবুজ সংকেত দেখিয়েছে দুই দেশের বোর্ডই। এখনও পর্যন্ত আটবার টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হয়ে কোনওবারই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার আবার শাস্তির কবলে পড়ে বাদ গিয়েছেন দলের অন্যতম ভরসা শাকিব আল হাসান। এবার দেখার কোহলিহীন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের ইতিহাস রচনা করতে পারে কি না।
[আরও পড়ুন: ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ধোনি! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও]
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক