সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ আগের স্মৃতি এখনও টাটকা। ২০০৯ সালে জঙ্গি হামলার শিকার হয়েছিল টিম বাস। দশ বছর পর অকুস্থলেই ফিরতে নারাজ শ্রীলঙ্কার প্রথম সারির ক্রিকেটাররা। পাকিস্তান সফরের আগেই তাই দল থেকে সরে দাঁড়ালেন লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ-সহ প্রথম সারির ১০ জন শ্রীলঙ্কার ক্রিকেটার। আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরের জন্য করাচিতে পৌঁছনোর কথা শ্রীলঙ্কার ক্রিকেট দলের। কিন্তু তার আগে মালিঙ্গারা সরে দাঁড়ানোর অথৈ জলে সফরের ভবিষ্যৎ।
[আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের লজ্জার দিন, শাকিবদের বিরুদ্ধে টেস্ট জিতে ইতিহাসে আফগানরা]
প্রসঙ্গত, সোমবার পাকিস্তান সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণার জন্য বৈঠক ডাকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তখনই নিজেদের আপত্তির কথা জানিয়ে দেন ক্রিকেটাররা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বোর্ডের প্রধান নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন বায়ুসেনা কম্যান্ডার এয়ার মার্শাল রোশন গুণতিলকে পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাক ক্রিকেট বোর্ডের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। কিন্তু সেই বৈঠকেই ক্রিকেটাররা নিজেদের আপত্তির কথা জানান।
জানা গিয়েছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা দল থেকে সরে দাঁড়ান ম্যাথিউজ, মালিঙ্গা, নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, থিসেরা পেরেরা, সুরঙ্গা লাকমল, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধবঞ্জয়, অধিনায়ক দিমুথ করুণারত্নে ও দীনেশ চান্ডিমল। উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসছে পাকিস্তানে। সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সফরের শুরুতেই নিরাপত্তার কারণ দেখিয়ে মালিঙ্গা-সহ ১০ জন প্রথম সারির ক্রিকেটার সরে দাঁড়ানোয় সফরের আর গুরুত্ব রইল না, মত বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর