সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সূত্রের খবর বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় রাজধানীতে পৌঁছবেন কোহলি-রোহিতরা।
দেশে ফেরার প্রাথমিক যে পরিকল্পনা ছিল, তা দফায় দফায় পরিবর্তিত হয়েছে বলেই খবর। বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। তার পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি। পিছোতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন।
[আরও পড়ুন: একটাই গোল, বার বার মাস্ক বদল! ইউরোয় এমবাপকে নিয়ে শোরগোল]
#WATCH | A special flight of Air India lands at Barbados Airport. Team India will fly back to the country on this flight. pic.twitter.com/5q8NaiIJGP
— ANI (@ANI) July 3, 2024
সূত্রের খবর অনুযায়ী, বুধবার ভারতের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ বিমানে উঠবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। সেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গিয়েছে বার্বাডোজ বিমানবন্দরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, ট্রফি ফিরছে ঘরে। অবশেষে দেশের সোনার ছেলেরা ঘরে ফিরছেন। বৃহস্পতিবার সকালে বিশ্বজয়ীরা পা রাখতে চলেছেন দেশে। তাঁদের নিয়ে যে দেশ মেতে উঠবে, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের, কোপার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসরা]
সর্বশেষ খবর
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা
-
রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!
-
মহিলা বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন রামমোহনের বংশধর! কে এই প্রিয়নাজ চ্যাটার্জি?