Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Abhishek Nayar

পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমের খবর ফাঁসের জেরেই চাকরি গেল নায়ারের! রিপোর্ট ঘিরে তুঙ্গে চর্চা

বৃহস্পতিবারই নায়ার-সহ ভারতীয় দলের চার সদস্যের চাকরি গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৯:২৭

options
link
পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমের খবর ফাঁসের জেরেই চাকরি গেল নায়ারের! রিপোর্ট ঘিরে তুঙ্গে চর্চা zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারফরম্যান্স নয়, খবর ফাঁসের কারণেই চাকরি হারিয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)! সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির পরে ভারতীয় দলের কোচদের নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছিল সীতাংশু কোটাককে। কিন্তু নায়ার-সহ চারজনকে বরখাস্ত করার নেপথ্যে নাকি রয়েছে অন্য কারণ।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরেই গৌতম গম্ভীর নিজে নাকি জানিয়েছিলেন, একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে ভারতীয় দলে। তখনই প্রশ্ন ওঠে, এতদিন সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত আছেন অভিষেক। কিন্তু গম্ভীরের ‘প্রিয়পাত্র’ অভিষেকের অবদান কতখানি? কেকেআরের প্রাক্তন সদস্য নায়ারের উপর চাপ আরও বাড়াতে সীতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করে বিসিসিআই। তার মাসতিনেকের মধ্যেই ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছেঁটে ফেলা হল অভিষেক নায়ারকে। মাত্র ৮ মাস ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Advertisement

অভিষেক-বিদায়ের খবর প্রকাশ্যে আসতেই জল্পনা, কেবল খারাপ পারফরম্যান্সের কারণে চাকরি হারাননি ভারতের সদ্যপ্রাক্তন কোচ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন। ভারতীয় দলের অজি সফর চলাকালীন একদিন ড্রেসিংরুমে ক্রিকেটারদের বকাবকি করেছিলেন গম্ভীর। কিন্তু সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। যদিও বোর্ডের রিভিউ মিটিংয়ে গিয়ে গম্ভীর বলেন, খবর ফাঁস করেছেন সরফরাজ খান।

কিন্তু বোর্ডের রিভিউ মিটিংয়ের একাধিক তথ্য়ও ফাঁস হয়ে যায়। ক্রিকেটারদের উপর বিধিনিষেধ চাপানো হবে, সেই খবরও আগেই চলে আসে সংবাদমাধ্যমের কাছে। সেই খবর ফাঁস করেছেন নায়ার, এমনটাই মত ওই সংবাদমাধ্যমের। যদিও সরকারিভাবে নায়ার এবং অন্যান্যদের ছাঁটাই নিয়ে বোর্ডের তরফে কোনও কারণ জানানো হয়নি। ক্রিকেটমহলের আরেকটি অংশ মনে করছে, দলের অন্দরে কোন্দলের বলি হলেন নায়ার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.