সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) জিতেছিলেন। এবার মডেলের মৃত্যু মামলায় জড়িয়ে গেল অভিষেক শর্মার নাম। প্রাথমিকভাবে অনুমান, মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তারকার। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। তার পরেই আত্মঘাতী হয়েছেন মডেল।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আত্মঘাতী হয়েছেন মডেল তানিয়া সিং। ২৮ বছরের তানিয়া হায়দরাবাদের বাসিন্দা। গত এক বছর ধরে মডেলিং করার পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছিলেন। মডেলের মৃত্যুর পরেই তদন্তে উঠে আসে তারকা ক্রিকেটারের নাম। প্রাথমিকভাবে অনুমান, অভিষেকের (Abhishek Sharma) সঙ্গে প্রেম ছিল প্রয়াত মডেলের।
[আরও পড়ুন: লক্ষ্য যখন প্লে অফ, জামশেদপুর ম্যাচ কঠিন হবে, মানছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত]
তানিয়ার ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, একাধিকবার ফোনে কথা হয়েছে দুজনের। মৃত্যুর আগে বেশ কয়েকবার অভিষেককে মেসেজ করেছিলেন মডেল। কিন্তু তাতে সাড়া দেননি অভিষেক। তার পরেই গত ২০ ফেব্রুয়ারি আত্মঘাতী হন তানিয়া। তদন্ত নেমে অভিষেকের সন্ধান পান পুলিশ আধিকারিকরা। তার পরেই নোটিস পাঠানো হতে পারে অভিষেককে। সমস্ত আইনি কার্যকলাপ সেরে ফেলার পরে তাঁকে জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, ২০১৮ সালে পৃথ্বী শর নেতৃত্ব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন অভিষেক। সেই দলে ছিলেন শুভমান গিলের মতো তারকারাও। তার পরে দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০২২ আইপিএলে নজর কেড়েছিল তাঁর ব্যাটিং। তবে আইপিএল শুরুর ঠিক আগেই এমন মামলায় জড়িয়ে বিপাকে তারকা ক্রিকেটার।
[আরও পড়ুন: এশিয়াডে সোনার পরে অলিম্পিকে বালিগঞ্জের অনুশ! কীভাবে প্রস্তুতি অশ্বারোহীর?]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়