আলাপন সাহা: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, এমন ইঙ্গিত মিলতেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। যদিও, রোহিতের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
একটা সময় সৌরভের হাত ধরেই অধিনায়ক হয়েছিলেন রোহিত। সেই সৌরভ আজ বললেন, “একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রোহিত। ও কিছুদিন লাল বলে স্ট্রাগল করছিল। হয়তো সেই কারণেই অবসর নিয়েছে।”
রোহিত লেখেন, ‘সবাইকে নমস্কার। সকলকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা পরম সম্মানের। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডেতে খেলব।’ উল্লেখ্য, দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন রোহিত। গড় ৪০.৫৭। ও হাফসেঞ্চুরি ও সেঞ্চুরির সংখ্যা ১৮ এবং ১২টি।
তবে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। যাই ঘটুক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন করবে জানা গিয়েছে। লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু নয়। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাঁচ ইনিংসে গড় ছিল মাত্র ৬.২০। ফর্ম এতটাই খারাপ যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে, গত বছরের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তিনটি ম্যাচে তাঁর ব্যাটিং গড়ে ছিল মাত্র ১৫.১৬। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা, সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত রয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল।
সর্বশেষ খবর
-
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
কর্মসূত্রে রাশিয়ার সেনায়, ইউক্রেন ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের!
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর