Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Jahanara Alam

বাংলাদেশ ক্রিকেটার জাহানারার যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত, ‘নির্বাসিত’ প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল

বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজারকে শাস্তির কথা ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি'র পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৯:৫৬

options
link
বাংলাদেশ ক্রিকেটার জাহানারার যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত, ‘নির্বাসিত’ প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল zoom
জাহানারার অভিযোগ প্রমাণিত।

মহিলা দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্তে অসন্তুষ্ট ছিলেন জাহানারা আলম (Jahanara Alam)। এমনকী তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট সরাসরি অসন্তোষও প্রকাশ করেছিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এবার জানা গেল, জাহানারার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাসিত করা হয়েছে মঞ্জুরুলকে। 

বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজারকে শাস্তির কথা ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি’র পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনওভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে চাকরিতে বহাল রয়েছে মঞ্জুরুল। গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবি’র কোনও দায়িত্বে নেই তিনি। বিবৃতিতে জানানো হয়েছে, স্বাধীন তদন্ত কমিটি জাহানারার চারটি অভিযোগের দু’টির অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি দু’টি অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে মঞ্জুরুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

জাহানারার অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম কমিটির নেতৃত্বে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিসিবি আধিকারিক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগ ছিল, ২০২২ সালে মহিলাদের বিশ্বকাপ চলার সময় তাঁকে যৌন হেনস্তা করেছিলেন মঞ্জুরুল। এমনকী তাঁকে ভয়ও দেখানো হয়। এরপর তদন্ত কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হলেও পরে দু-দু’বার সময় বাড়ানো হয়। এবার সেই মঞ্জুরুলকে শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, মঞ্জুরুলের শাস্তির মেয়াদ নিয়ে দু’ধরনের মতামত শোনা গিয়েছে। বিসিবি কর্তাদের একাংশের মতে, তাঁকে আজীবনের জন্য শাস্তি দেওয়া হয়েছে। আরেক দল বলছে, এ সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা পর্যন্ত নির্বাসনের শাস্তি। কারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে। প্রসঙ্গত, জাহানারার অভিযোগ ছিল বিসিবি’র মহিলা দলের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। সূত্রের খবর, তৌহিদের বিরুদ্ধে করা অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.