সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘সুইং অফ সুলতান’। কিন্তু কে জানত তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবে মুখ পুড়বে পাকিস্তানের। কথা হচ্ছে ওয়াসিম আক্রমকে নিয়ে। তাঁকে সম্মান জানাতে একটা পূর্ণাবয়ব মূর্তি বসে হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে। আর তা নিয়ে এখন রীতিমতো হাসাহাসি চলছে।
মূর্তিতে দেখা যাচ্ছে, ১৯৯৯ সালের জার্সি পরে বোলিংয়ে উদ্যত আক্রম। বল করার সময় তাঁর শরীরের বিভঙ্গ যেমন থাকত, ঠিক সেরকমই আদল পেয়েছে মূর্তিখানি। কিন্তু তাঁর মুখের আদলই একেবারে মেলেনি। দেখে মনে হয়েছে ‘৯৯-এর আক্রম অনেক বেশি বয়স্ক। যা দেখে সোশাল মিডিয়ায় মিমের বন্যা।
Wasim Akram’s statue reminds me of “Chithi” from Robot movie pic.twitter.com/DKZrglHDZW
— Mudassar Aziz (@Mudassa56670863) June 8, 2025
এক নেটিজেন লেখেন, ‘আক্রম কি নিজে এই স্ট্যাচুটি দেখেছেন? তিনি কি জানেন যে, এই মূর্তি তাঁর?’ আর-এক নেট নাগরিকের কথায়, ‘এই মূর্তি দেখার পর হয়তো অজ্ঞান হয়ে যাবেন ওয়াসিম ভাই।’ অন্য একজনের কথায়, ‘আক্রমের এই মূর্তি দেখে আমার রোবট সিনেমার চিট্টির কথা মনে পড়ল।’ আর একজন ইউজার লেখেন, ‘মূর্তিটি ৯০ শতাংশ হতাশা এবং ১০ শতাংশ সিমেন্ট দিয়ে নির্মিত।’
কেউ আবার লিখেছেন, ওয়াসিমকে সিলভেস্টার স্ট্যালনের মতো লাগছে। আবার একজন লেখেন, ‘মনে হচ্ছে ১৯৯৯ বিশ্বকাপের বদলা এভাবেই আক্রমের উপর নেওয়া হল।’ উল্লেখ্য, সেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিল আক্রমের নেতৃত্বাধীন পাকিস্তানকে।
Wasim Akram’s statue at Niaz Stadium Hyderabad pic.twitter.com/n4VOBGsYT0
— PSL Memes (@PSLMemesWalay) June 5, 2025
Wasim Akram as modelled by Sylvester Stallone https://t.co/ssjpJqjNUE
— AmerCric 🏏 ✍️ (@Amermalik12) June 5, 2025
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক