Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
India vs Pakistan

বিশ্বকাপের পরই ফের ভারত-পাক মহারণ! বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল নামানোর শর্ত হিসাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার দাবি জানিয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:১৩

options
link
বিশ্বকাপের পরই ফের ভারত-পাক মহারণ! বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের zoom
মুখোমুখি ভারত-পাকিস্তান। ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল নামানোর শর্ত হিসাবে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার দাবি জানিয়েছিল। স্বভাবতই সেই দাবি মানা হয়নি। তবে চলতি বছর অন্তত আরও একবার যে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। বিশ্বকাপের পর আসন্ন এশিয়ান গেমসেও মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আসলে চলতি সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস হওয়ার কথা। সেখানে চতুর্থবারের জন্য ক্রিকেট আয়োজিত হবে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠানো হবে। এবং পুরুষ ও মহিলা দুই দলেরই সেরা ক্রিকেটারদের পাঠানো হবে। এর আগে ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জেতে ভারত। নিজেদের খেতাব ধরে রাখতে এবারও পূর্ণশক্তির দল পাঠাতে চায় ভারত।

Advertisement

অন্যদিকে পাকিস্তানও এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালে পুরুষ মহিলা কোনও বিভাগেই পদক জেতেনি পাক দল। ফলে এশিয়ান গেমসেও ভারত-পাক পরিপূর্ণ লড়াই হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বিশ্বকাপেও আরও একবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। দুই দল ফাইনালে উঠলে সেই লড়াই হতে পারে।

উল্লেখ্য, ক্রিকেট এশিয়ান গেমসে এর আগে ৩ বার আয়োজিত হয়েছে। এর মধ্যে ২০১০ এবং ২০১৪ সালে সেই প্রতিযোগিতায় আইসিসির স্বীকৃতি ছিল না। কিন্তু ২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতা স্বীকৃতি দিয়েছে আইসিসি। ফলে বিসিসিআইও এশিয়ান গেমসকে গুরুত্ব দিয়ে দেখা শুরু করেছে। তাছাড়া ২০২৮ সালে অলিম্পিকেও ক্রিকেট ফিরছে। সেদিক থেকে দেখতে গেলেও এশিয়া কাপ গুরুত্বপূর্ণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.