সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট-অনুষ্কার সম্পর্কের উষ্ণতা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ তার উপর আবার আজ একটি বিশেষ দিন বলে কথা৷ বিয়ের পর এই প্রথম জন্মদিন বিরাটের৷ মনের মানুষের জীবনের স্পেশ্যাল দিনে কোনও উপহার দেবেন না অনুষ্কা, তা হতে পারে নাকি?
[জানেন, জন্মদিনটা স্ত্রীর সঙ্গে কোথায় কাটাবেন বিরাট?]
বিরাটকে নিয়ে খুব বেশি ছবি পোস্ট করতে চান না অনুষ্কা৷ সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আবেগের প্রকাশ খুব বেশি ঘটে না তাঁর৷ কিন্তু যখনই বিরাটকে নিয়ে ছবি পোস্ট করেন তিনি, তখন যেন আবেগ বাধ মানে না৷ করবা চৌথের পোস্ট করতে গিয়েও একইভাবে বিরাটকে জীবনের সবকিছু বলেই মন্তব্য করেছিলেন অনুষ্কা৷ স্বামীই তাঁর বেস্টফ্রেন্ড বলে ফ্রেন্ডশিপ ডে-তে শুভেচ্ছা বিনিময় করেছিলেন তিনি৷ তাই জন্মদিনই বা বাদ যায় কীভাবে?
[কোহলিকে বিরাট সম্মান, পাঁচ হাজার প্রদীপ দিয়ে তৈরি হল অধিনায়কের মুখ]
জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা৷ এই শুভদিনে আবেগঘন পোস্ট করলেন তিনি৷ স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা৷ তিনি লিখলেন, Thank God for his birth…অর্থাৎ ঈশ্বরকে অনেক ধন্যবাদ এই দিনটার জন্য৷
[ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে সৌরভকে ছুঁলেন বিরাট]
জন্মদিনে বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর৷
Wishing you a lot of success and happiness in the year ahead. Happy Birthday, @imvkohli! pic.twitter.com/HcXX88rXJn
— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2018
[‘আমার অধিনায়কত্বের দর্শন আলাদা’, ঘুরিয়ে কোহলিকে কটাক্ষ রোহিতের]
৩০ বছরের জন্মদিনে ভারতীয় ক্রিকেট অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ৷
On this Dhanteras, wish you a year that is again filled with Runteras. #HappyBirthdayVirat pic.twitter.com/f09gppLZON
— Virender Sehwag (@virendersehwag) November 5, 2018
[বিশ্বকাপ সফরে প্রচুর কলা, ট্রেনের কামরা এবং স্ত্রীকে চাইলেন কোহলি]
ব্যাট বলের মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভাঙুক বিরাট, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সেই শুভকামনাই করেছে বিসিসিআই৷
To many more match-winning knocks, here’s wishing #TeamIndia Captain and Run Machine @imVkohli a very happy birthday 🎂🎂🎂#HappyBirthdayVK pic.twitter.com/Z8rta0Twk4
— BCCI (@BCCI) November 4, 2018
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার