Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Anushka Sharma

টিভিতে কোহলির খেলা দেখে উদ্দাম নাচ অনুষ্কার, নেটদুনিয়ায় উজাড় করে দিলেন ভালবাসা

দেখুন কী পোস্ট করলেন কোহলিপত্নী অনুষ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ২০:৫৫

options
link
টিভিতে কোহলির খেলা দেখে উদ্দাম নাচ অনুষ্কার, নেটদুনিয়ায় উজাড় করে দিলেন ভালবাসা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি বক্সে তাঁর উপস্থিতিতে বিরাট কোহলি ব্যর্থ হলে ধেয়ে এসেছে কটাক্ষ। তাঁর জন্যই নিম্নমুখী কোহলির পারফরম্যান্সের গ্রাফ। বিরাটের লেডি লাক বড়ই খারাপ। এমন নানা সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাঁকে। কিন্তু জীবনের এই চড়াই-উতরাইতে ভালবাসার মানুষটির হাত ছাড়েননি কখনও। নিন্দুকদের মুখে ছাই দিয়ে কোহলির ভাল-মন্দে পাশে দাঁড়িয়েছেন। আজ পাকিস্তানের বিরুদ্ধে সেই কোহলি যখন নায়ক হয়ে উঠলেন, তখন বাধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছেন তিনি। কারণ তিনি সর্বদা আস্থা রেখেছিলেন কোহলির উপর। বিশ্বের এককালের এক নম্বর তারকার ঘুরে দাঁড়ানো যে শুধু সময়ের অপেক্ষা, সে বিশ্বাসে ভাটা পড়তে দেননি কখনও। তিনি অনুষ্কা শর্মা।

জীবনসঙ্গী হিসেবে অনুষ্কাকে পেয়ে ধন্য় কোহলি (Virat Kohli)। সে কথা বলতে কখনও কার্পণ্য করেননি তিনি। আর কোহলি যে এক বাক্য়ও বাড়তি বলেন না, তা প্রতি পদে যেন প্রমাণ করে চলেছেন অনুষ্কাও। স্বামীর কেরিয়ারের কঠিন সময়েও থেকেছেন অবিচল। কান দেননি কোনও সমালোচনায়। আজ যেন সমস্ত পরীক্ষার ফল মিলেছে। তাই তো আনন্দে নাচছেন অনুষ্কা।

Advertisement

[আরও পড়ুন: কোথায় সম্পর্কের তিক্ততা? টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বধের পর বিরাট বন্দনা রোহিত শর্মার]

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হাইভোল্টেজ ম্যাচ দেখতে চোখ রেখেছিলেন টিভির পর্দায়। যেখানে ৮২ রানে অপরাজিত থেকে দলকে মধুর জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। সেই মুহূর্তগুলির ছবি পোস্ট করে অনুষ্কা (Anushka Sharma) লিখেছেন, “তুমি বড়ই সুন্দর। আজ তুমি কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছ। তাও আবার দিওয়ালির সময়। খুব ভাল মানুষ তুমি। তোমার একাগ্রতা আর বিশ্বাস সত্যিই প্রশংসনীয়। আজ জীবনের সেরা ম্যাচটা দেখলাম। আমাদের মেয়ে খুবই ছোট। ও বুঝতে পারছে না কেন ওর মা সারা ঘর ঘুরে ঘুরে নেচে বেড়াচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে। কিন্তু একদিন বুঝবে ওর বাবা জীবনের সেরা ইনিংসটা খেলেছে। কঠিন সময় পেরিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছ। তোমার জন্য গর্বিত। তোমায় সারাজীবন ভালবাসব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

বিরাটের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রত্যেক ভারতবাসী। ম্যাচের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। বিসিসিআই সচিব জয় শাহ থেকে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, যুবরাজ সিং- প্রত্য়েকেই শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি ও ভারতকে।

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভার থেকে বিরাটকে কোলে তুলে রোহিতের নাচ, ভারত-পাক ম্যাচের সেরা ৫ মুহূর্ত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.