সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের সফল হেডস্যর তিনি। সেই চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) ‘মিলিটারি কোচ’ বলে তোপ দেগেছিলেন প্রাক্তন কেকেআর (KKR) তারকা ডেভিড উইজা। পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ ছিল গৌরব যাদবেরও।
এবার প্রীতি জিন্টার দলের ক্রিকেটার আশুতোষ শর্মাও অভিযোগ করলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে। যদিও কেকেআর কোচের নাম উচ্চারণ করেননি তিনি। কিন্তু যে ইঙ্গিত তিনি করেছেন এবং যে ঘটনাবলির কথা জানিয়েছেন, তাতে সবাই মনে করছেন আশুতোষের তোপের মুখে পণ্ডিতই।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলে নজর কাড়েন আশুতোষ। সেই আশুতোষের অভিযোগ, ”একটা সময় ছিল যখন আমাকে মাঠে ঢুকতে দেওয়া হত না।” জিমে ঘাম ঝরাতেন তিনি। তার পরেই হোটেলে ফিরে ঘরবন্দি হয়ে যেতেন আশুতোষ। অবসাদে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাঁর।
[আরও পড়ুন: কংগ্রেসের ইস্তেহারে থাইল্যান্ডের ছবি! বিজেপি বলল, ‘ওটাই তো রাহুলের প্রিয় জায়গা’]
দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতা প্রসঙ্গে আশুতোষ বলছেন, ”জিম করে হোটেলে ফিরে যেতাম। মাঠে ঢোকার অধিকার ছিল না। আমার দোষ কোথায় কেউই বলেননি। মধ্যপ্রদেশে নতুন এক কোচ তখন যোগ দিয়েছিলেন। তাঁর আবার পছন্দ-অপছন্দের বাছবিচার ছিল। একটি ট্রায়াল ম্যাচে ৪৫ বলে ৯০ রান করেও দল থেকে বাদ পড়তে হয়েছিল।”
মধ্যপ্রদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আশুতোষের অভিযেক ঘটেছিল ২০১৮ সালে। ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষবার আশুতোষকে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত মধ্যপ্রদেশের কোচ হয়ে আসার পরে দলে আর সুযোগ পাননি আশুতোষ। এবারের আইপিএলে পণ্ডিত ভুল প্রমাণিত করার সুযোগ আশুতোষের সামনে।
[আরও পড়ুন: জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার]
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব