সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হচ্ছে বুধবার থেকে। ভারত অবশ্য নামছে ২ সেপ্টেম্বর। এশিয়া কাপের পরেই রয়েছে বিশ্বকাপ। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিলেন, ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে বলে ভারত অতিরিক্ত সুবিধা পাবে না।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে টিম ইন্ডিয়া। দ্বীপরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিশ্বকাপ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ”যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব, আমরা ঠিক ততটাই প্রস্তুত। বেশ ভাল সব দল খেলতে আসছে। গত ১০-১২ বছরে হোম অ্যাডভান্টেজ বলে কিছু হয় না উপমহাদেশের ক্রিকেটে। কারণ বিদেশি দলগুলো ইদানীং কালে উপমহাদেশে এসে অনেক ম্যাচ খেলে। আইপিএলের মতো টুর্নামেন্টে একাধিক বিদেশি ক্রিকেটার খেলে। দু’ মাসের কাছাকাছি সময় ধরে এখানে থাকে। এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় তারা। সবারই এখানকার পিচ, মাঠ নখদর্পণে। ঘরের দল বেশি সুবিধা পাবে এমনটা হয় না। বেশ কঠিন এক টুর্নামেন্ট হবে।”
[আরও পড়ুন: ২০১১ সালের বিশ্বকাপের পর কীভাবে কামব্যাক করেছিলেন? জানালেন রোহিত]
ভারতে এসে খেলবে বলে বিদেশি দলগুলোর সমস্যা হবে না। বরং টিম ইন্ডিয়াই প্রত্যাশার চাপ অনুভব করবে। ২০১১ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ঘরের মাঠে। প্রত্যাশার প্রবল চাপ নিয়েও মহেন্দ্র সিং ধোনির দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এবারের মেগা ইভেন্ট প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলছেন, ”আমরা আত্মবিশ্বাসী। আমরা সবাই তাকিয়ে রয়েছি। কোচ হিসেবে আমি একপ্রকার উত্তেজিতই বলা যায়। আশা রাখি এবারের টুর্নামেন্টটা ভালই হবে আমাদের জন্য। বেশ কয়েকজন ছেলে চোট সারিয়ে দলে ফিরেছে। ঘরের মাঠে খেলার চাপ রয়েছে। আর সেই চাপ আমরা অনুভব করব।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। ৮ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে চেন্নাইয়ে।
[আরও পড়ুন: ‘ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ নিলাম’, অকপটে জানিয়ে দিলেন বিরাট]
সর্বশেষ খবর
-
দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়েও লড়াই ছাড়েননি, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু পায়েলের
-
‘ককরোচ’দের স্কুল কর্মসূচিতে উদ্বুদ্ধ এবিভিপি! বর্ধমানের উপাচার্যকে ‘চোর’ তকমা দিয়ে ঘেরাও
-
ধূমপান না করেও মুখে ক্যানসারের থাবা! এই ৭ উপসর্গ দেখলে সাবধান হতে হবে আজই
-
যাদবপুরের জমায়েতে ‘দিমাগি নকশাল’! ‘মাওবাদীদের হাতে মার খাব না’, ক্যাম্পাসে হুঙ্কার এবিভিপির
-
উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে খানখান! নয়া নজির গড়ল চিনের ‘সুপারম্যান’, ভিডিও ভাইরাল