Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Asia Cup

এশিয়া কাপে কোথায় মুখোমুখি হবে ভারত-পাক? জানিয়ে দিল এসিসি

১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ২৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ২৩:২৫

options
link
এশিয়া কাপে কোথায় মুখোমুখি হবে ভারত-পাক? জানিয়ে দিল এসিসি zoom
ফাইল ছবি।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। কিন্তু কোন মাঠে মুখোমুখি হবে ভারত-পাক? সেটাও জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এসিসি’র প্রধান মহসিন নকভি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।

Advertisement

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। অন্যদিকে বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। শুধু গ্রুপ পর্বে নয়, তারপর সুপার চারেও দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। ফাইনালেও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দল। যদিও উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ভারত-পাক ম্যাচ হয় কি না, সেদিকে সবারই নজর থাকবে। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। সেমিফাইনালে আফ্রিদিদের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এশিয়া কাপে কী পরিস্থিতি দাঁড়ায়, সেটাই এখন প্রশ্ন।

ভারত গতবারের চ্যাম্পিয়ন। আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি-
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.