Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Babar Azam

ফাইনালে ব্যর্থ হলেও পিএসএল চ্যাম্পিয়ন বাবরের দল, তারপরই ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা পাক তারকার

প্রথমবার অধিনায়ক হিসেবে পাকিস্তান সুপার লিগ জিতলেন বাবর আজম। নিজে অবশ্য রান পাননি। হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ৫ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হল বাবরের দল পেশোয়ার জালমি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৮:৪৫

options
link
ফাইনালে ব্যর্থ হলেও পিএসএল চ্যাম্পিয়ন বাবরের দল, তারপরই ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা পাক তারকার zoom
পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন বাবর আজমের দল।

প্রথমবার অধিনায়ক হিসেবে পাকিস্তান সুপার লিগ জিতলেন বাবর আজম। নিজে অবশ্য রান পাননি। হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ৫ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হল বাবরের দল পেশোয়ার জালমি। আর তারপরই বড় ঘোষণা পাকিস্তানের তারকা ক্রিকেটারের। তিন ফরম্যাটের ক্রিকেটই কি খেলবেন? সেই নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিলেন বাবর।

ফাইনালে কিংসমেন মাত্র ১২৯ রানের লক্ষ্য দেয়। ৫০ বলে ৫৪ রান করে কোনও মতে লড়াই করেন সাইম আয়ুব। রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পেশোয়ার। শুরুতে বাবর ও মহম্মদ হ্যারিসের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। তবে ৪ উইকেট তোলার পর হাফসেঞ্চুরি করে পেশোয়ারকে চ্যাম্পিয়ন করেন অ্যারন হার্ডি। গোটা পিএসএল জুড়ে দারুণ ফর্মে ছিলেন বাবর। ১১ ম্যাচে করেছেন ৫৮৮ রান। এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফাইনালের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন বাবর। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে তাঁর ফর্ম একেবারেই ভালো নয়। স্ট্রাইক রেট নিয়ে প্রচুর কথা ওঠে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ফরম্যাট বেছে খেলার প্রসঙ্গ উঠতেই সেটি থামিয়ে দিয়ে বাবর বলেন, “চিন্তা করবেন না, আমি তিন ফরম্যাটেই খেলব। কোন ফরম্যাট খেলব বা খেলব না, সেটা খেলোয়াড়ের সিদ্ধান্ত নয়। খেলোয়াড়ের কাজ হচ্ছে খেলা।”

তবে লাল বলের ক্রিকেটকেই ফের প্রাধান্য দিলেন বাবর। লম্বা ইনিংস গড়া বা মানসিক দৃঢ়তা তৈরির জন্য টেস্টের কোনও বিকল্প নেই। বাবর বলছেন, “আমার মতে, প্রত্যেক খেলোয়াড়েরই সব ফরম্যাটে খেলা উচিত। লাল বলের ক্রিকেট আপনাকে অভিজ্ঞতা দেবে। কীভাবে ইনিংস গড়তে হয়, ধৈর্য ধরতে হয়—এগুলো শেখায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.