২৬ এর বঙ্গ নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত! আর এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। কোথাও গণনা কেন্দ্রের মধ্যে তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। আবার কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একের পর এক ঘটনায় সতর্ক নির্বাচন কমিশন। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অশান্তির আশঙ্কা থেকেই কমিশনের এহেন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে আরও খবর
প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি রাজ্যের ১৯১টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে ৯৭টি আসনে। বাম জোট তিনটে এবং অন্যান্য ২টি আসনে এগিয়ে রয়েছে। আর এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে বিজয় উচ্ছ্বাসে নেমে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা। কোথাও গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন বিজেপি কর্মীরা, কোথাও আবার চলছে লাড্ডু বিতরণ। এরমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় আসানসোল। অভিযোগ, কাউন্টিং হলের বাইরেই আক্রান্ত হতে হয় তৃণমূল নেতা-কর্মীদের। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
এরমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় আসানসোল। অভিযোগ, কাউন্টিং হলের বাইরেই আক্রান্ত হতে হয় তৃণমূল নেতা-কর্মীদের। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
শুধু তাই নয়, বুথের মধ্যেই নোয়াপাড়া এবং বীজপুরের তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ সামনে আসছে। যদিও এই ঘটনায় দ্রুত সিপি এবং জেলাশাসককে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। অন্যদিকে ট্রেন্ড সামনে আসতেই কালীঘাটের বিভিন্ন জায়গাতেও বিজেপির উচ্ছ্বাস সামনে আসছে। এই পরিস্থিতিতে যাতে কোনওভাবে অশান্তি না গড়ায় সেদিকেই নজর রেখেই তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের। যদিও দুটি জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তা থাকে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সংঘর্ষবিরতির পরও ইজরায়েলের হামলা জারি লেবাননে, ১২ মৃত্যুতে আমেরিকাকে কড়া বার্তা ইরানের
-
মেমু পরিষেবা বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত, জেনে নিন তিনটি ট্রেনের সময়সূচি
-
বাংলা থেকে পুশব্যাক, বাংলাদেশেও ঘাড়ধাক্কা! মালদহের কাঁটাতারহীন সীমান্তে তুমুল উত্তেজনা
-
বকখালিতে বেড়াতে গিয়ে বান্ধবীকে ‘খুন’, সমুদ্রসৈকতে বালি খুঁড়ে উদ্ধার দেহ
-
বাসন্তীতে অস্ত্রভাণ্ডার! বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
নিবেদিত






