সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া, বধূ নির্যাতনের অভিযোগে এবার কেরিয়ারই প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির। স্বামীর বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হয়েছেন স্ত্রী হাসিন জাহান। কিন্তু স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন শামি। কারও ষড়যন্ত্র বলে অভিযোগ উড়িয়ে দিয়েও পার পেলেন না শামি। এবার বিসিসিআইয়ের প্লেয়ার্স কনট্রাক্ট থেকেও বাদ গেলেন শামি। বুধবারই নুতন কন্ট্রাক্ট লিস্ট প্রকাশ করেছে বোর্ড। আর তাতে ক্রিকেটারদের অতিরিক্ত আয়ের রাস্তা করে দিয়েছে বোর্ডের তত্বাবধান প্রশাসকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের বার্ষিক কন্ট্রাক্ট লিস্ট প্রকাশ করে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)। তাতে গ্রেড এ প্লাস চুক্তিভুক্ত ক্রিকেটাররা এবার বার্ষিক ৭ কোটি টাকা পাবেন। যেটা আগে ছিল ২ কোটি। গ্রেড এ ক্রিকেটারদের ক্ষেত্রে ৫ কোটি, গ্রেড বি ৩ কোটি এবং গ্রেড সি-র ক্ষেত্রে ১ কোটি টাকা করে পাবেন ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার এবং জশপ্রিত বুমরাহ প্রথম ক্যাটেগরিতে রয়েছেন। ধোনি, অশ্বিন, জাদেজা, মুরলি বিজয়, পূজারা রাহানে এবং ঋদ্ধি রয়েছেন দ্বিতীয় ক্যাটেগরিতে। তাৎপর্যপূর্ণভাবে কোনও ক্যাটেগরিতেই রাখা হয়নি ভারতের অন্যতম সেরা পেসার শামিকে। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর লাগাতার পারফরম্যান্সের পরও বোর্ডের কন্ট্রাক্টে রাখা হয়নি তাঁকে। তবে কি স্ত্রীর অভিযোগগুলিকে সত্যি ধরেই চুক্তি থেকে বাতিল করা হল শামিকে? এমনই প্রশ্ন ঘুরছে ক্রীড়ামহলে।
[পাকিস্তানের মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক শামির, লালবাজারে স্ত্রী হাসিন]
বর্তমানে হিমাচল প্রদেশের ধরমশালায় দেওধর ট্রফিতে খেলছেন শামি। আর তখনই স্বামীর বিরুদ্ধে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়ানোর মতো গুরুতর অভিযোগ তুললেন তাঁর স্ত্রী হাসিন জাহান! শুধু তাই নয়, হাসিনের অভিযোগ, শামির পরিবার তাঁকে হত্যা করারও চেষ্টা করেছিল। মঙ্গলবার দুই মহিলার সঙ্গে চ্যাটের একটি স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন তিনি। হাসিন জাহানের দাবি, ওই দুই মহিলার সঙ্গে শামি চ্যাট করছিলেন। যে চ্যাটের ভাষাতেই স্পষ্ট, শামির সঙ্গে বন্ধুত্বের চেয়ে গভীর সম্পর্ক রয়েছে তাঁদের। বুধবার লালবাজারের দ্বারস্থ হন হাসিন। তিনি বলেন, “পাকিস্তানের মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে শামির। আমি এটাও জানি না, ও ইতিমধ্যেই আরেকটা বিয়ে করে ফেলেছে কিনা। শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর প্রায়ই অত্যাচার চালাত। ওরা শুধু টাকা ভালবাসে। আমার এটা দ্বিতীয় বিয়ে। তাই নিজের বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম এতদিন। তবে এবার প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হলাম। নিজের সম্মান ও সুবিচারের জন্যই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।” গোটা বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন শামি। ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। লেখেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। আমাকে বদনাম করার জন্য বড়সড় কোনও ষড়যন্ত্র চলছে। যাতে আমার খেলাতেও এর প্রভাব পড়ে।”
[পরকীয়ায় জড়িত শামি, ফেসবুকে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!