সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট আর খেলা নয় এই দেশে। তা আরও বেশি কিছু। আর তাই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে উঠতি ক্রিকেটাররা। একবার দেশের জার্সিতে মাঠে নামতে পারলেই তারকা বনে যান সংশ্লিষ্ট খেলোয়াড়। কিন্তু ভারতীয় ক্রিকেটের বাইরের চাকচিক্য নাকি ঢেকে রেখেছে ভিতরের অন্ধকারকে! সেই অন্ধকারের কথা ফাঁস করে বিস্ফোরক দাবি করতে দেখা গেল ভারতের নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মাকে। পাশাপাশি তাঁর দাবি, বিরাট কোহলি অকারণেই তাঁর অধিনায়কত্ব হারানোর জন্য সৌরভকে দায়ী করছেন। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল এই স্টিং অপারেশনের সত্যতা যাচাই করে দেখেনি।
একটি বেসরকারি চ্যানেলের স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেট সম্পর্কে একাধিক গোপন তথ্য ফাঁস করেন। তাঁর এই ধরনের বিস্ফোরক দাবিতে ঝড় উঠতে পারে ভারতীয় ক্রিকেটে। চেতনের দাবি, একাধিক তারকা ক্রিকেটার জাতীয় দলে ঢোকার জন্য বেআইনিভাবে ওষুধ সেবন করেন। নেন ফেক ইঞ্জেকশন। যে ইঞ্জেকশন নিয়ে একজন আনফিট খেলোয়াড়ও ফিট হয়ে যেতে পারেন। তারপর ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে দলে প্রত্যাবর্তনও করতে পারেন তারকা ক্রিকেটার। চেতনের দাবি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব জানলেও এব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।
[আরও পড়ুন: বাংলার ক্রিকেটে কি ফের ৯০-এর ‘অরুণ উদয়’? মনোজদের ঘিরে নস্ট্যালজিক প্রাক্তন তারকা]
এদিকে প্রাক্তন তারকা ক্রিকেটারের আরও দাবি, নির্বাচকদের প্রভাবিত করতেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটাররা। এমনকী, তাঁদের বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও প্রভাব খাটিয়ে সেখান থেকে তাঁরা বেরিয়ে আসার চেষ্টা করতেন বলেই দাবি চেতনের। চেতনের এই বিস্ফোরক দাবি ভারতীয় ক্রিকেটে ঝড় তুলতেই পারে।
চেতনের কথায় সৌরভই দেশের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বলেছিলেন, নেতৃত্ব ছাড়ার আগে আরও একবার ভেবে দেখুক। কিন্তু কোহলি তা শোনেননি। চেতন বলেছেন, ”সৌরভ হয়তো বিরাটকে বলেছিল, একবার ভেবে দেখতে। কিন্তু বিরাট ওর কথা হয়তো শুনতে পায়নি।” তাঁর এহেন দাবির পর এই বিতর্কে যে নতুন মাত্রা যোগ হল, তাতে সন্দেহ নেই। এখন দেখার, ঝুলি থেকে তিনি আরও বেড়াল বের করেন কিনা।
[আরও পড়ুন: চুপিসারে বিয়ে সেরে ফেললেন পৃথ্বী? প্রেমদিবসে পোস্ট করলেন ‘স্ত্রী’কে চুমুর ছবিও! তুঙ্গে চর্চা]
সর্বশেষ খবর
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও