Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Virat Kohli

কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?

এই বইগুলি তাঁকে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়। বলা বাহুল্য, বিরাট কোহলিকে সাফল্যের প্রতিমূর্তি বললেও বোধহয় অত্যুক্তি হয় না কোনও অংশেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:২৮

options
link
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো? zoom
বিরাট কোহলির হাতে 'দেয়ার’স সামথিং ইন দ্য এয়ার – লরেঞ্জো অ্যাঞ্জেলোনি অ্যান্ড মারিয়া এলেট্টেরা ভেরোনি'।

বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা কেবলমাত্র ক্রিকেটপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ নয়। কোহলি কেমন হেয়ারস্টাইল রাখেন, কেমন পোশাক পরতে পছন্দ করেন, সে সব নিয়ে ভারতীয় ফ্যানেদের তুমুল আগ্রহ। এমনকী তাঁর পারিবারিক জীবন কিংবা ঈশ্বর অনুরাগ— সবটাই হয়ে ওঠে জনসাধারণের চর্চার বিষয়। বিরাট কোহলি জানিয়েছিন বিভিন্ন সময়ে, যে ব্যক্তিগত উন্নতির পথ প্রশস্ত করতে এবং বিজয়ী মনোভাব ধরে রাখতে তিনি পাথেয় মনে করেন ৭টি বইকে। এই বইগুলি তাকে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়। আর বলা বাহুল্য, বিরাট কোহলিকে সাফল্যের প্রতিমূর্তি বললেও বোধহয় অত্যুক্তি হয় না কোনও অংশেই।

7 books Virat Kohli suggests everybody should read
অটোবায়োগ্রাফি অফ আ যোগী— পরমহংস যোগানন্দ। ওপেন – আন্দ্রে আগাসি। ডিটক্স ইয়োর ইগো – স্টিভেন সিলভেস্টার।

অটোবায়োগ্রাফি অফ আ যোগী— পরমহংস যোগানন্দ
১৯৪৬ সালে রচিত এই বই পরমহংস যোগানন্দের (বাল্যমান মুকুন্দলাল ঘোষ) ঈশ্বরলাভের তীব্র বাসনা ও আধ্যাত্মিক পথচলার কথা বলে। মহাত্মা গান্ধী, জগদীশচন্দ্র বসু এবং অমর যোগী মহাবতার বাবাজির মতো মহান ব্যক্তিত্বদের সাথে তাঁর অভিজ্ঞতার বর্ণনা রয়েছে এই বইতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওপেন – আন্দ্রে আগাসি
বিশ্বসেরা টেনিস তারকা আন্দ্রে আগাসির আত্মকথা এই বই। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা এক মানুষের স্বাধীনতা, আত্মপরিচয়, ব্যর্থতা, পুনরুত্থান এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে এই বই।

ডিটক্স ইয়োর ইগো – স্টিভেন সিলভেস্টার
মানুষের অহং কীভাবে ভয়, উদ্বেগ, স্বীকৃতির আকাঙ্ক্ষা ও জেতার নেশাকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত ও পারফরম্যান্সকে প্রভাবিত করে, সে কথাই বলে এই বই। কীভাবে নিজের অহংয়ের ফাঁদ থেকে মুক্ত হয়ে ভালোভাবে বাঁচা যায়, তা শেখা যায় এই বই পড়ে।

ইজিয়ার সেইড দ্যান ডান – অ্যালান উইলকিন্স
এক তরুণ ক্রিকেটারের সহল হয়ে হওয়ার আত্মজীবনী। স্বপ্নভঙ্গ এবং জীবনের দ্বিতীয় সুযোগকে কাজে লাগানোর কথা বলে এই বই।

দ্য উইনার্স মাইন্ডসেট – শেন ওয়াটসন
মেন্টাল পারফরম্যান্সের কথা বলে এই বই। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের লেখা এই বই সাফল্য অর্জনের তথাকথিত গাইড বুক নয়, বরং সুযোগ বুঝে নিজের সেরাটুকু তুলে ধরার কথা বলে।

7 books Virat Kohli suggests everybody should read
ইজিয়ার সেইড দ্যান ডান – অ্যালান উইলকিন্স। দ্য উইনার্স মাইন্ডসেট – শেন ওয়াটসন। দ্য সিক্রেট – রোন্ডা বায়ার্ন।

দেয়ার’স সামথিং ইন দ্য এয়ার – লরেঞ্জো অ্যাঞ্জেলোনি অ্যান্ড মারিয়া এলেট্টেরা ভেরোনি
বইটি আসলে ভারত ও ইতালির সম্পর্ক নিয়ে লেখা ৭০টি ব্যক্তিগত গল্পের সংকলন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল।

দ্য সিক্রেট – রোন্ডা বায়ার্ন
এই বইটির মূল ধারণা হল ‘Law of Attraction’— অর্থাৎ আপনি যেসব চিন্তা, বিশ্বাস ও অনুভূতিকে স্থান দেন, সেগুলোই আপনার জীবনে আকৃষ্ট হয়। লেখকের মতে, ইতিবাচক ভাবনা রাখা, ম্যানিফেস্ট করা এবং কৃতজ্ঞ থাকার মাধ্যমে মানুষ অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য ও সাফল্য অর্জন করতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.