Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sourav Ganguly

কেমন আছেন করোনা আক্রান্ত সৌরভ? ফোনে খোঁজ নিলেন মমতা, খবর নিল প্রধানমন্ত্রীর দপ্তরও

মেসেজ করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিলেন অমিতাভ বচ্চন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২১, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২১, ২০:৫০

options
link
কেমন আছেন করোনা আক্রান্ত সৌরভ? ফোনে খোঁজ নিলেন মমতা, খবর নিল প্রধানমন্ত্রীর দপ্তরও zoom
Advertisement

কিংশুক প্রামাণিক: মঙ্গলবার সকালেই ভেসে এসেছিল খবরটা। করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত  বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতেই তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তাঁর ভাইরাল লোড (CT Value) ১৯.৫ বলে জানা গিয়েছে, যা বেশ উদ্বেগজনক। এই খবর জেনেই ফোন করে ‘দাদা’র খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। রাজ্য সরকারের তরফে যে কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ব্যক্তিগতভাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে মেসেজ করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। 

রবিবার থেকে সর্দি-জ্বর ছিল বিসিসিআই সভাপতির। ডা. সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্টে জানা যায়, কোভিড পজিটিভ (COVID-19) সৌরভ। চলতি বছরের গোড়ার দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল দাদার। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেবারও এই হাসপাতালেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন সৌরভ। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বোর্ড সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তাঁর। জ্বর বা শ্বাসকষ্ট নেই। গন্ধ এবং স্বাদ পাচ্ছেন স্বাভাবিকভাবেই। সিটি ভ্যালু কম থাকায় তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তাতে বোঝা যাবে, সৌরভের শরীরে ওমিক্রন (Omicron) বাসা বেঁধেছে কি না। 

Advertisement

[আরও পড়ুন: COVID-19: করোনা আক্রান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ভরতি হাসপাতালে]

খবর পেয়েই সৌরভকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে তিনি গঙ্গাসাগরে রয়েছেন। তাই সশরীরে হাসপাতালে দেখতে যেতে পারেননি সৌরভকে। তবে ফোনে মহারাজের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন মমতা। সূত্রের খবর, রাজ্য সরকার সবরকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সৌরভ দ্রুত করোনাজয়ী হয়ে উঠুন, এই শুভেচ্ছাবার্তাও পাঠান মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

[আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে চমক মনোজ তিওয়ারির, সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রীমশাই]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.