সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৩ বছর পরে রনজি ট্রফি (Ranji Trophy) জয়ের স্বপ্ন দেখছিল বাংলা (Bengal Ranji Team)। তবে প্রথম দিনেই ধাক্কা খেলেন মনোজ তিওয়ারিরা। ইডেনের গতিময় পিচে দাপট দেখালেন সৌরাষ্ট্রের (Saurashtra) পেসাররা। মাত্র ১৭৪ রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস। চা বিরতির পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই অলআউট হয়ে গেল বাংলা। ১০১ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। কিন্তু জলেই গেল তাঁদের ইনিংস।
[আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন]
ইডেনের গতিময় পিচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। অপর প্রান্ত থেকে আগুন ঝরালেন তরুণ পেসার চেতন সাকারিয়া। দ্বিতীয় ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। মাত্র ৬৫ রানের মধ্যেই ছয় উইকেট হারান মনোজ তিওয়ারিরা।
গোটা মরশুম জুড়ে দুরন্ত ছন্দে থাকা অনুষ্টুপ মজুমদার এদিন মাত্র ১৬ রান করেন। ব্যর্থ হন অধিনায়ক মনোজ তিওয়ারিও। এহেন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন শাহবাজ ও অভিষেক। ৬৯ রান করেন শাহবাজ। হাফসেঞ্চুরি করেন অভিষেকও। তবে এই দুই ব্যাটার আউট হতেই ভেঙে পড়ে বাংলার ইনিংস। মাত্র দুই ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন বাংলার তিন টেলএন্ডার। মাত্র ১৭৪ রানেই শেষ হয় বাংলার ইনিংস।
[আরও পড়ুন: কোহলির ঘরের মাঠে নামার আগে ফুরফুরে টিম ইন্ডিয়া, ফিট হলেই দলে শ্রেয়স]
দিনের শেষে দুই উইকেট হারালেও সুবিধাজনক জায়গায় সৌরাষ্ট্র। ৮১ রান তুলেছে উনাদকাটের দল। বাংলার লিডও বেশ কমে গিয়েছে। ক্রিজে জমে গিয়েছেন হারভিক দেশাই। তাঁর সঙ্গে রয়েছেন চেতন সাকারিয়া। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও মুকেশ কুমার।
সর্বশেষ খবর
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?