Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Vijay Hazare Trophy

বিজয় হাজারেতে অভিমন্যুর সেঞ্চুরি, ‘ব্রাত্য’ শামিই জেতালেন বাংলাকে

টানা তিন ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে বাংলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৯:২৭

options
link
বিজয় হাজারেতে অভিমন্যুর সেঞ্চুরি, ‘ব্রাত্য’ শামিই জেতালেন বাংলাকে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারেতে অসমের বিরুদ্ধে ৮৫ রানে জয় পেল বাংলা। অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কোচিত সেঞ্চুরি এবং জাতীয় দলে ‘ব্রাত্য’ মহম্মদ শামির দাপুটে বোলিংয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে বঙ্গ ব্রিগেড। বাংলার দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসমের ইনিংস শেষ হয় ২১৭ রানে। 

এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল বাংলা। বরোদার বিরুদ্ধে হারের পর চণ্ডীগড়, ওড়িশা ম্যাচে জয় পেয়েছিল অভিমন্যুর দল। আর এবার অসমের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখল তারা। শনিবার টস জিতে বাংলাকে প্রথম ব্যাটিংয়ে পাঠান অসম অধিনায়ক সুমিত ঘাড়িগাওকর। শুরুটা ভালো করতে পারেনি বাংলা। মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। এরপর সুদীপ কুমার ঘরামির সঙ্গে হাল ধরেন অভিমন্যু। ৩২ রানে ফেরেন তিনি। শততম লিস্ট ‘এ’ ম্যাচে খেলতে নামা অনুষ্টুপ মজুমদার আউট হন ৩১ রানে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলা ১৪৩ রানে ৩ উইকেট হারালেও টিকে ছিলেন অধিনায়ক। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকান অভিমন্যু। এটা তাঁর ৩৯তম ডোমেস্টিক সেঞ্চুরি এবং লিস্ট ‘এ’ ক্রিকেট কেরিয়ারে তাঁর দশম সেঞ্চুরি। তবে সেঞ্চুরিকে আরও বড় রানে রূপান্তরিত করতে ব্যর্থ হন অভিমন্যু। ১০২ রানে আউট হন তিনি। ৬৬ রানে অপরাজিত থাকেন শাহবাজ। শেষের দিকে আকাশ দীপ ৬ বলে ১৭ এবং শামি করেন ১১ বলে ২৫ রান। সব মিলিয়ে বাংলা তোলে ৭ উইকেটে ৩০২ রান।

জবাবে শুরুতেই হোঁচট খায় অসম। অধিনায়ক সুমিত (৪০), দেনিশ দাস (৪৩), আবদুল আজিজ কুরেশি (৩৫) ছাড়া আর কেউই সেভাবে মেলে ধরতে পারেননি। শামি ৫৫ রানে ৩ উইকেট পান। রোহিত কুমার নেন দু’টি উইকেট। মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদের শিকার ১টি করে উইকেট। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিমন্যু। গ্রুপ ‘বি’-তে চার ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে রয়েছে বাংলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.