সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে (BGT 2024-25) ক্রমশ চাপ বাড়ছে ভারতের। শেষ উইকেটে অস্ট্রেলিয়া জুড়ল ৫৫ রান। এখনও অলআউট হয়নি তারা। চতুর্থ দিনের শেষে লিড ৩৩৩ রানের। পঞ্চম দিনে রানটা কোথায় দাঁড়াবে, এখনই বলা সম্ভব নয়। কিন্তু এই বিরাট রান তাড়া করে কি জিততে পারবে ভারত? মেলবোর্নে কি আগে এত বড় রান তাড়া কি কখনও করেছে কোনও দল?
তার জন্য পিছিয়ে যেতে হবে ৯৬ বছর। ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর মেলবোর্নে ৩৩২ রান তাড়া করেছিল ইংল্যান্ড। এটাই এমসিজি-তে রান তাড়া করে জেতার সবচেয়ে বড় নজির। এরপর ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকা এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৭ রান তাড়া করে জিতেছিল। মেলবোর্নে এখনও ৩৪ বার রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। তার মধ্যে ইংল্যান্ডের দখলে আছে ৮টি। অস্ট্রেলিয়া জিতেছে ২১বার।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যত রানের লক্ষ্যই রাখুক না কেন, ভারত যদি তা টপকে যেতে পারে, তাহলে ইতিহাস তৈরি করবে। এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করেছিল। ২০২১ সালে ব্রিসবেনের সেই ম্যাচে ভারত জিতেছিল ৩ উইকেটে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে সেই লক্ষ্যও পার করে গিয়েছে। যদিও ব্রিসবেনের ইতিহাস ভারতকে উৎসাহিত করতে পারে।
মেলবোর্নে শেষ দুই টেস্ট জিতছে ভারত। অস্ট্রেলিয়ার ‘পয়া’ ভেন্যুতে জয়ের হ্যাটট্রিক কি সম্ভব? দিনের শেষে ৩৩৩ রানে এগিয়ে অজিরা। হাতে আরও একটি উইকেট। এদিন ১০৫ রানের লিড নিয়ে খেলতে নেমে অজিরা শুরু থেকেই ব্যাকফুটে ছিল। একটা সময় অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে ৬ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল তারা। মনে হচ্ছিল ভারত অজিদের দেড়শোর আগেই অলআউট করে ফেলবে। কিন্তু সেখান থেকে লাবুশেন এবং কামিন্স পালটা লড়াই শুরু করেন। কিন্তু সেই সম্ভাবনায় কার্যত জল দিল শেষ উইকেটের জুটি। লিও এবং বোল্যান্ড জুটি বেঁধে তুললেন অপরাজিত ৫৫ রান।
সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির