দেবাশিস সেন, ব্রিসবেন: অ্যাডিলেডে হারার পর কামব্যাকের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) ফলাফল বর্তমানে ১-১। রাত পোহালেই লড়াই ব্রিসবেনে। যে গাব্বায় গতবার তেরঙ্গা উড়িয়ে এসেছিলেন ঋষভ পন্থরা। ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার ‘অহংকার’। এই টেস্টে একটাই বদল আসতে পারে ভারতীয় দলে। অনুশীলনেও তার ইঙ্গিত মিলল।
কী সেই পরিবর্তন? গাব্বার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন। পিঙ্ক বল টেস্টে একেবারেই নজর কাড়তে পারেননি বর্ষীয়ান স্পিনার। উইকেট তুলেছিলেন মাত্র ১টি। ব্যাট হাতেও কার্যকরী হতে পারেননি। ফলে গাব্বায় কোপ পড়তে পারে তাঁর উপরেই। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দর। পারথ টেস্টের দলে ছিলেন তিনি।
তবে এই লড়াইয়ে এগিয়ে আছেন রবীন্দ্র জাদেজা। এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ গা ঘামাতে দেখা গেল তাঁকে। জাড্ডুর অভিজ্ঞতার উপর ভরসা রাখতে পারেন গম্ভীররা। সেক্ষেত্রে তিন টেস্টে তিনজন আলাদা স্পিনার খেলতে পারেন টিম ইন্ডিয়ায়। এদিনের অনুশীলন ছিল ঐচ্ছ্বিক। ফলে সকলে উপস্থিত হননি। তবে চর্চার কেন্দ্রে ছিলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। গত সফরে গাব্বায় সাফল্যের নায়ক ছিলেন এই দুজন।
অনুশীলনে অনেকক্ষণ ব্যাট করলেন যশস্বী জয়সওয়াল। পারথে সেঞ্চুরি করলেও অ্যাডিলেডে রান পাননি। স্টার্কের গতির কাছে পরাস্ত হয়েছেন ভারতের তরুণ তুর্কি। গাব্বার পিচেও পেস ও বাউন্স থাকবে। স্টার্ক-কামিন্সের সঙ্গে চোট সারিয়ে ফিরছেন হ্যাজেলউড। ব্রিসবেনে কি পালটা জবাব দিতে পারবেন যশস্বী?
সর্বশেষ খবর
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের
-
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য