Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Mustafizur Rahman

‘হিন্দুদের জয়’, শাহরুখের কেকেআর থেকে মুস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি

'ভারতের ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে', বলছে বিজেপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৩:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৩:০১

options
link
‘হিন্দুদের জয়’, শাহরুখের কেকেআর থেকে মুস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে ‘নিষিদ্ধ’ করেছে বিসিসিআই। “সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানাল বিজেপি। গেরুয়া শিবিরের কথায়, এই সিদ্ধান্ত আসলে হিন্দুদের জয়। ভারতের ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে ধন্যবাদও জানিয়েছে বিজেপি।

শনিবার সকালেই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই’কে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। সেই সিদ্ধান্তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গোটা দেশের হিন্দুদের জয়। ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সঙ্গীত আরও বলেন, “আমরা গতকালই বলেছিলাম যে মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হবে। কারণ ১০০ কোটি মানুষের ভাবাবেগকে হালকাভাবে নেওয়া যায় না। বিসিসিআইয়ের সিদ্ধান্তে গোটা দেশের হিন্দুরা জিতে গিয়েছেন।” উল্লেখ্য, বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না, সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। কিন্তু শনিবার বোর্ড জানিয়ে দিয়েছে, তাঁকে আইপিএলে খেলানো যাবে না।

উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে? প্রশ্ন তোলেন হিন্দুত্ববাদীরা। এমনকী নাইট মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’ বলা হয়। শেষ পর্যন্ত এবারের আইপিএল থেকে মুছে গেল বাংলাদেশের নাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.