সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে ফের ব্যর্থ বিরাট কোহলি। অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে ফিরে গেলেন তিনি। গ্যালারিতে তখন উপস্থিত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। হতাশায় মুখ ঢেকে ফেললেন বলি অভিনেত্রী। পাশে বসে থাকা কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি পুরো স্তম্ভিত।
এদিন মিচেল স্টার্ক রীতিমতো ফাঁদে ফেলে আউট করেন কোহলিকে। সেই অফ স্ট্যাম্পের লোভনীয় বল। সেই খোঁচা। উসমান খোয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ২৯ বলে ৫ রানে আউট হন কোহলি। তারপরই ক্যামেরায় ধরা পড়লেন অনুষ্কা শর্মা। হতাশায় মুখ ঢাকলেন তিনি। পাশেই বসে ছিলেন আথিয়া শেঠি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি মেলবোর্নে হাজির হয়েছেন ভারতীয় দলকে সমর্থন করার জন্য।
কিন্তু হতাশ করলেন কেএল রাহুলও। এদিন রানের খাতাই খুলতে পারলেন না। যে ওভারে রোহিত শর্মা আউট হলেন, সেই একই ওভারে তিনিও ফিরে গেলেন। খেললেন মাত্র ৫টি বল। এই সিরিজে যথেষ্ট ভালো ফর্মে আছেন রাহুল। কিন্তু মেলবোর্নে প্রথম ইনিংসে ২৪ রানে আউট হয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ‘ডাক’ করে ফিরলেন।
Reaction of Anushka Sharma after the fall of Virat Kohli’s wicket #ViratKohli #INDvsAUSTest #INDvsAUS pic.twitter.com/VJOh0bRj7t
— ❤️RKM❤️ (@rakeshmishra369) December 30, 2024
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ঘানার ফুটবলার, পাঁচ ধর্ষণে অভিযুক্তকে দেশে ঢুকতেই দিল না কানাডা
-
তৃণমূলের উদাসীনতার জন্যই উন্নয়নে বঞ্চিত বাংলা, ভোলবদলে দেবে ডবল ইঞ্জিন সরকার, বলছেন শমীক
-
দলের আদি নেতাদের ক্ষোভের মুখে অভিষেক, কেন পদক্ষেপ করছেন না নেত্রী মমতা?
-
বাংলায় ‘বর্ষামঙ্গল’, কবে কমবে অতিরিক্ত গরম?
-
ল্যান্ডিংয়ের পরই আগুন, ভেঙে গুঁড়িয়ে গেল বায়ুসেনার বিমান! বড়সড় দুর্ঘটনা জোড়হাটে