সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বা টেস্টে ব্যাকফুটে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ বোলিং বিভাগ। বুমরাহ ছাড়া কেউ নজর কাড়তে ব্যর্থ। এর মধ্যে মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা। পেসার আকাশ দীপের উদ্দেশ্যে তীব্র বাক্যবাণ হানলেন ভারতীয় অধিনায়ক।
ঠিক কী ঘটল ব্রিসবেনে? ঘটনার সূত্রপাত ম্যাচের তৃতীয় দিনে। ততক্ষণে রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। ১১৪তম ওভারে বল করতে আসেন বাংলার পেসার আকাশ দীপ। সামনে ছিলেন অ্যালেক্স ক্যারি। ফুল লেংথের বল এতটাই বাইরে করেন যে তা ওয়াইড হয়ে যায়। অনেকটা ঝাঁপিয়ে কোনও রকম বল ধরেন উইকেটকিপার ঋষভ পন্থ। নতুবা অতিরিক্ত চার রানও জুড়ে যেতে পারত অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে।
আর তাতেই বেজায় খেপে যান রোহিত শর্মা। এমনিতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সামনে নখদন্তহীন দেখিয়েছে ভারতীয় বোলিংকে। সেখানে লাইন-লেংথ হীন বল দেখে বেজায় ক্ষীপ্ত ভারত অধিনায়ক। আকাশ দীপকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আরে, মাথায় আদৌ কিছু নাকি?” স্ট্যাম্প মাইকে ধরা পড়ে রোহিতের মন্তব্য। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, ম্যাচ যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, সেটার বিরক্তিই ঝড়ে পড়েছে রোহিতের কণ্ঠে।
পরে অবশ্য ক্যারির উইকেট পান আকাশ দীপ। ৯৫ রান খরচ করে একটি মাত্র উইকেটই সংগ্রহ করতে পারেন তিনি। মহম্মদ সিরাজ ৯৭ রান দিয়ে তোলেন ২ উইকেট। একমাত্র জশপ্রীত বুমরাহই ধাক্কা দিতে পেরেছেন অজি ব্যাটারদের। ৬টি উইকেট পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৪৪৫ রান। সেখানে তৃতীয় দিনের শেষে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
সর্বশেষ খবর
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?