Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Ashok Dinda

সিএবির ভিশন ২০২৮-এ জোড়া ভূমিকায় মন্ত্রী অশোক দিন্দা, আরও এক কোচ নিয়োগ সৌরভদের

মন্ত্রী হওয়ারও আগে অশোক দিন্দা স্বনামধন্য ক্রিকেটার। বাংলা দলের হয়ে বহু বছর রনজি খেলেছেন। একসময় নিয়মিত খেলেছেন জাতীয় দলের জার্সিতেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১০:৫০

options
link
সিএবির ভিশন ২০২৮-এ জোড়া ভূমিকায় মন্ত্রী অশোক দিন্দা, আরও এক কোচ নিয়োগ সৌরভদের zoom
ফাইল ছবি।

রাজ্যের ক্রিকেটের উন্নতিতে জাতীয় দলের প্রাক্তন পেসার তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্দাকে জোড়া দায়িত্ব দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি। ভিশন ২০২৮ প্রকল্পের প্রধান হিসাবে নিয়োগ করা হল দিন্দাকে। একই সঙ্গে ফাস্ট বোলিং কোচের দায়িত্বও তিনিই সামলাবেন। অর্থাৎ রাজ্যের মন্ত্রী থাকবেন জোড়া ভূমিকায়। অন্যদিকে স্পিন বোলিং কোচ করা হয়েছে উৎপল চট্টোপাধ্যায়কে।

রাজ্যের ক্রিকেটের উন্নতিতে অতীতে ভিশন ২০২০ নামের প্রকল্প নিয়েছিল বঙ্গ ক্রিকেট সংস্থা। সেসময় ভিভিএস লক্ষ্মণ, মুরলীধরনের মতো কিংবদন্তিদের নাম জুড়ে দেওয়া হয়েছিল এই প্রকল্পের সঙ্গে। এবার ওই প্রকল্পের দ্বিতীয় অংশ শুরু করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ভিশন ২০২৮। আগামী জুলাই থেকে পরবর্তী শিবির শুরু হবে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্রিকেটাদের খুঁজে বের করা। এরপরে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং ভবিষ্যতের জন্য তৈরী করা, ভিশন ২০২৮-এর মূল লক্ষ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভুলে গেলে চলবে না রাজ্যের মন্ত্রী হওয়ারও আগে অশোক দিন্দা স্বনামধন্য ক্রিকেটার। বাংলা দলের হয়ে বহু বছর রনজি খেলেছেন। একসময় নিয়মিত খেলেছেন জাতীয় দলের জার্সিতেও। বাংলার ক্রিকেটের সমস্যা, অসুবিধার কথাও তিনি ভালোমতোই জানেন। সেকারণেই সম্ভবত দিন্দাকে জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে। ময়নার বিধায়ক একই সঙ্গে পুরো প্রকল্পের প্রধান হিসাবে কাজ করবেন। এবং ফাস্ট বোলারদের কোচ হিসাবে কাজ করবে। স্পিন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন বাংলার কিংবদন্তি বাঁ হাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়। নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আগামী দিনে ক্রিকেটার তুলে আনার দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, আপাতত বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে নজর দিচ্ছেন সিএবি কর্তারা। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ স্তর থেকে ক্রিকেটার বাছাই করা হবে। তাঁদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণ দিয়ে আগামীর জন্য প্রস্তুত করা হবে। সিনিয়র দলের সব কোচ এবং সহকারী কোচদেরও ভিশন ২০২৮ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সিএবি। সবটাই দেখভাল করবেন দিন্দা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.