দক্ষিণ আফ্রিকা: ১ (মাসেকা)
দক্ষিণ কোরিয়া: ০
এই বিষয়ে আরও খবর
ইটস টাইম ফর আফ্রিকা। ক্রিকেট বিশ্বে মহাশক্তিধরদের তালিকায় যাদের নাম। কিন্তু ফুটবল বিশ্বে বিশেষ সমীহ তাদের কেউ করে না। সেই দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বফুটবলকে চমকে দিল। এশীয় মহাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছিল মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে হার দিয়ে। সেসময় অনেকেই ধরে নিয়েছিলেন গ্রুপের বেড়া টপকানো তাঁদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু পরের ম্যাচেই চমক। ইউরোপের দল চেক প্রজাতন্ত্রকে আটকে দেন মাসেকোরা। বুধবার সকালে এশিয়ার অন্যতম মহাশক্তি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগে তাঁদের সামনে একটাই অঙ্ক কাজ করছিল, ম্যাচ জেতো এবং পরের পর্বে যাও। কাজটা সহজ ছিল না। দক্ষিণ কোরিয়া মুহুর্মুহু আক্রমণে বারবার তাঁদের সংযমের পরীক্ষা নিচ্ছিল। সেই সংযমের পরীক্ষায় পাশ করে গেলেন প্রোটিয়ারা। প্রতি আক্রমণে ৬৩ মিনিটে গোল করে তাঁদের জয় এনে দিলেন মাসেকা।
এই কষ্টার্জিত জয়ের ফলে ইতিহাস গড়ে এই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। রাউন্ড অফ থার্টি টু-তে তাঁদের প্রতিপক্ষও বিশেষ শক্ত নয়। কানাডা। ফলে প্রোটিয়ারা বিশ্বকাপে আরও খানিকটা এগিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে এই হারের অর্থ সরাসরি নকআউটে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল দক্ষিণ কোরিয়ার। যদিও টুর্নামেন্টে এখনও জীবিত তাঁরা। তৃতীয় স্থানে থাকা সেরাদের তালিকায় নাম থাকতে পারে। তবে ৩ পয়েন্ট এবং নেগেটিভ গোলপার্থক্য সেই লড়াইটাকেও বেশ কঠিন করে দিল। অন্যদিকে গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে। ৩-০ গোলের সহজ ব্যবধানে জিতে ইতিহাসের পাতায় তাঁরাও। এই প্রথমবার গ্রুপের ৩ ম্যাচের তিনটিই জিতল মেক্সিকো।
এদিকে এশিয়ার আরেক দেশ কাতারেরও স্বপ্নভঙ্গ হয়েছে বুধরাতে। গ্রুপের শেষ ম্যাচে বসনিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের আয়োজকরা। বসনিয়া জিতল ৩-১ গোলে। ওই গ্রুপে আয়োজক কানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠে গেল সুইজারল্যান্ডও। হারলেও কানাডা দ্বিতীয় স্থানে থেকে নকআউটে গিয়েছে। বসনিয়া তৃতীয় স্থান। তাঁরাও লড়াইয়ে রয়েছে। চমকপ্রদভাবে ৩ আয়োজক দলই এবার নকআউটে উঠে গেল। আমেরিকা আগেই নকআউটে নিশ্চিত ছিল, মেক্সিকো এবং কানাডাওম উঠল রাউন্ড অফ থার্টি টু-তে। সব মিলিয়ে এই মুহূর্তে নকআউটে দক্ষিণ আফ্রিকা, কানাডা, ফ্রান্স, নরওয়ে, ব্রাজিল, জার্মানি, মরক্কো, মেক্সিকো, আমেরিকা, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাখি বন্ধন উৎসবেও উন্মুক্ত বক্ষবিভাজিকা! কৃতীর পোশাক বিতর্কে নিন্দার ঝড়
-
ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিচ্ছেন? এই ব্যবহারগুলি জানলে চমকে যাবেন
-
নাম জড়ায় সামশেরগঞ্জ হিংসার ঘটনায়! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সেই তৃণমূল নেতা ইনজামুলের
-
যাদবপুরের ঘটনায় এনআইএ তদন্ত চাইল এবিভিপি, এমব্লেম কাণ্ডে জুটার সম্পাদকের বিরুদ্ধে এফআইআর?
-
নেশা সর্বনাশা! মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ‘ঈগল ফোর্স’ রাজ্যের




