Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Ind vs Pak

বিশ্বকাপে ম্যাচ হারতেই হরমনদের উপর চড়াও পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

দেখা যাচ্ছে, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন হরমনপ্রীতরা। দু'পক্ষের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময়, তারপর একে অপরকে মারধর-মাঠের মধ্যেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায় ওই ভিডিওতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১২:০০

options
link
বিশ্বকাপে ম্যাচ হারতেই হরমনদের উপর চড়াও পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা zoom
৬৪ রানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে উইমেন ইন ব্লু।
Advertisement

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ব্যাটে-বলের লড়াইটা সাম্প্রতিক অতীতে বেশ অসম হয়ে উঠেছে। পুরুষ হোক বা মহিলা-সব ধরনের ক্রিকেটেই ভারতীয় ব্রিগেডের কাছে পরাস্ত পাকিস্তান। তবে বাগযুদ্ধের আমেজটা রয়ে গিয়েছে। কিন্তু এবার কি সেই দ্বন্দ্ব পৌঁছে গেল হাতাহাতিতে? রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পর নেটদুনিয়ায় জোর চর্চা চলছে।

এদিন বার্মিংহ্যামে বিশ্বকাপ অভিযান শুরু করেছে উইমেন ইন ব্লু। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। খানিকটা নড়বড়ে করলেও ১৭০ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান পুরো ২০ ওভার খেলতেও পারেনি। ১৭ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় পাক ব্রিগেড। নেপথ্যে দীপ্তি শর্মার দুরন্ত বোলিং। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিনি তুলে নেন পাঁচ উইকেট। তার মধ্যে ১৭ তম ওভারেই এসেছে তিনটি উইকেট। ৬৪ রানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে উইমেন ইন ব্লু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচ শেষ হওয়ার পরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন হরমনপ্রীতরা। দু’পক্ষের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময়, তারপর একে অপরকে মারধর-মাঠের মধ্যেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায় ওই ভিডিওতে। নেটিজেনরাও দাবি করেন, রবিবারের ম্যাচের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। যদিও বিষয়টি সর্বৈব মিথ্যা। রবিবারের ম্যাচে এমন কোনও ঘটনা ঘটেনি। সম্ভবত এআই দিয়ে বানানো হয়েছে এই ভুয়ো ভিডিও।

রবিবারের ম্যাচে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজের অনবদ্য নজির ভেঙেছেন হরমনপ্রীত। মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে সবচেয়ে বেশি রান করার নজির ছিল মিতালির। ৭২৬ রান করেছিলেন তিনি। রবিবার নিজের প্রথম রানটি করেই এই নজির ভেঙে দেন হরমনপ্রীত। বর্তমানে টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীতের সংগ্রহ ৭৬২ রান। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ দাপুটে ছন্দে জিতেছে ভারত। আগামী বুধবার ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই ম্যাচও বড় ব্যবধানে জিততে মরিয়া স্মৃতি মন্ধানারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.