Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
অনুষ্কা

কর্তার পাশে গিন্নি, বিশ্বকাপে বিরাটকে সমর্থন করতে ইংল্যান্ডে অনুষ্কা

ভারতীয় দলকে সমর্থন করতে গিয়ে এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অনুষ্কা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৯, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৯, ১৮:৩৪

options
link
কর্তার পাশে গিন্নি, বিশ্বকাপে বিরাটকে সমর্থন করতে ইংল্যান্ডে অনুষ্কা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনির স্ত্রী-রা আগেই পৌঁছে গিয়েছিলেন। এবার ইংল্যান্ডে পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তাঁর আগেই পৌঁছে গিয়েছেন অনুষ্কা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট-অনুষ্কার ছবি। এর আগেও একাধিকবার অনুষ্কাকে দেখা গিয়েছে গ্যালারিতে বসে কোহলি তথা টিম ইন্ডিয়াকে সমর্থন করতে। এবারের বিশ্বকাপে অবশ্য, এখনও তাঁকে দেখা যায়নি।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান শাকিব আল হাসানরা]

অনুষ্কা সদ্য ইংল্যান্ডে গেলেও আগেই ইংল্যান্ডে উড়ে গিয়েছেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা। রোহিতের সেঞ্চুরি ইনিংসের সাক্ষীও ছিলেন তিনি। শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশাকেও দেখা গিয়েছে গ্যালারিতে। দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ধাওয়ান নিজেই একটি ছবি পোস্ট করেছিলেন। যদিও, এই ক্রিকেটারদের স্ত্রীরা কেউই টিম হোটেলে থাকার সুযোগ পাননি। কারণ, বিসিসিআইয়ের তরফে আগে থেকেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ২০ দিনের আগে কোনও ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবীকে টিম হোটেলে থাকার অনুমতি দেয়নি বোর্ড। তবে, জানা গিয়েছে আপাতত সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বোর্ড। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হওয়ার পর স্ত্রী-বান্ধবীরাও টিম হোটেলে থাকার অনুমতি পাবেন বলেই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর, সই করলেন বার্সেলোনায় খেলা স্ট্রাইকার]

উল্লেখ্য, অনুষ্কা শর্মার ভারতীয় দলের হোটেলে থাকা নিয়ে এর আগে একাধিকবার বিতর্ক হয়েছে। নেটিজেনরা এর আগে একাধিকবার কটাক্ষ করে দাবি করেছেন অনুষ্কা ভারতীয় দলের জন্য সৌভাগ্য নিয়ে আসেন না মোটেই। তিনি গ্যালারিতে থাকলে ম্যাচ বা সিরিজ জিততে পারে না ভারত। এ নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল দেখা গিয়েছে আগেও। গত ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে আমন্ত্রিত ছিলেন অনুষ্কা। তা নিয়েও বিতর্ক কম হয়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Spotted! 😭❤ #viratkohli #anushkasharma #virushka #london

A post shared by ICTGURLL // 14K 💕 (@ictgurll) on

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.