ডেভিড ওয়ার্নার: সারা বিশ্ব জানে, অস্ট্রেলিয়া ক্রিকেটটা কীভাবে খেলে। টাফ ক্রিকেট আমাদের রক্তপ্রবাহে। আমাদের পরীক্ষায় যদি কেউ পাশ করে, তবে তাকে ভালবাসতেও কসুর করি না। শচীন সম্ভবত বিশ্বের একমাত্র খেলোয়াড় যে অস্ট্রেলীয় না হয়েও আমাদের দেশে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে।
ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি, একটা মানুষ টানা প্রায় আড়াই দশক ধরে এমন নিরবচ্ছিন্নভাবে পারফর্ম করে যেতে পারে কী করে! একটা মানুষের ঝুলিতে কী আছে? না, একশোটা আন্তর্জাতিক শতরান, সব মিলিয়ে ৩৫ হাজার রান- এ যেন জাদুবাস্তবতার শ্রেষ্ঠ নিদর্শন। তাও এমন এক দেশের মানুষ শচীন (Sachin Tendulkar), যেখানে ক্রিকেটকে প্রায় ধর্মের মর্যাদা দেওয়া হয়, সেখানে ভগবানের আসনে বসাতেও যেমন পিছপা নন ভক্তরা, তেমনই একটু ভুলচুক হলে সমালোচনার ছুরিতে ফালাফালাও হয়ে যেতে হয়। এই নিষ্ঠুর সত্যির ভিতর বসেই শচীন ফুল ফুটিয়ে গিয়েছেন অবিরত।
[আরও পড়ুন: ‘চাপ সামলানোর ক্ষমতা ছিল ঐশ্বরিক’, ৫০ তম জন্মদিনে শচীনকে নিয়ে আবেগপ্রবণ সানিয়া]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর সাফল্যের দিকে তাকালেও বিস্মিতই হতে হয়। সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে শচীন নিজেকে নিংড়ে দিয়েছে। আমরাও অবাক হয়ে দেখেছি, কী বিপুল প্রতিভা থাকলে এভাবে একজন খেলতে পারে। স্টিভ ওয়ার অবসরের টেস্টে শচীন যে ইনিংস খেলেছিল, তা কে বা ভুলতে পেরেছে! টানা ৬৪১ মিনিট খেলে গেল, অথচ নিজের পছন্দের শটটি একবারের জন্যও খেলল না। এরকম ধৈর্যের নজির সম্ভবত ক্রিকেট-ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। পরিষ্কার বলছি, ক্রিকেট যদি ধর্ম হয় আক্ষরিক অর্থেই তবে শচীন যাজক, সত্যিকারের ধর্মপ্রচারক।
[আরও পড়ুন: পঞ্চাশে পা দিচ্ছেন শচীন, ‘অল্প বয়সেই ছিল অনন্য’, ভাইয়ের স্মৃতিচারণে দাদা অজিত তেণ্ডুলকর]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!