Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

পাকা খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পরই অবসরে ধোনি

আচমকা কেন এমন সিদ্ধান্ত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:০২

options
link
পাকা খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পরই অবসরে ধোনি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহালিতেই ইতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচের পরই অবসরে ধোনি। এ নিয়ে আর কোনও সংশয় নেই। ফিরোজ শাহ কোটলায় লঙ্কাবাহিনীর বিরুদ্ধে লড়ছেন বিরাটরা। জয় প্রায় হাতের মুঠোয়। তার মধ্যেই মাথাচাড়া দিয়েছে দূষণ বিতর্ক। কিন্তু সব ছাপিয়ে সামনে চলে এসেছে ধোনির অবসরের খবর।

মহাডার্বিতে খালিদের তুকতাক শেষপর্যন্ত পৌঁছল হাতাহাতিতে ]

Advertisement

বিরাটদের ঘরের মাঠে তাঁদের মোকাবিলা করছেন চান্ডিমালরা। সিরিজে ইতিমধ্যেই এগিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্টও প্রায় কবজায়। এরপর আছে একদিনের সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালিতে। তারপরেই অবসরে ধোনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? যে ধোনিকে রীতিমতো গুরুর সম্মান দিচ্ছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, তাঁর কেন চলে যাওয়ার তাড়া? যে ধোনির পাশে দাঁড়িয়েছেন কোচ শাস্ত্রী, প্রাক্তনদের সমালোচনার হাত থেকে যে ধোনিকে আড়াল করে রেখেছেন সতীর্থরা, তিনি কেন অবসরে যাবেন? কেন বিশ্বকাপ পর্যন্ত খেলবেন না? কী এমন হল ভারতীয় ক্রিকেটে যে টেস্টের পর একদিনের ক্রিকেটকেও এত তাড়াতাড়ি বিদায় জানাতে হচ্ছে ধোনিকে? না না, ভাবনার কিছু নেই। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির কথা হচ্ছে না। তবে ধোনি অবসর নিচ্ছে তা সত্যি।

OMG! ধোনির কন্যা জিবার এই প্রতিভাও রয়েছে! ]

তাহলে কে এই ধোনি? আসলে সে একটি স্নিফার ডগ। মোহালি পুলিশের হয়ে প্রায় দশ বছর কাজ করে চলেছে এই প্রশিক্ষত কুকুরটি। সেই তিন বছর যখন বয়স, তখন পুলিশবাহিনীতে যোগ দেয় সে। তারপর থেকে নিরবিছিন্নভাবে সেবা করে চলেছে পুলিশের। ২০১১ সালে হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মোহালিতে। নিরাপত্তা নিয়ে প্রত্যাশিতভাবেই ছিল কড়াকড়ি। সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধোনি। স্টেডিয়াম চেক করার সময় সবসময় পুলিশের পাশে পাশে ছিল সে। এখনও থাকে। কোথাও কোনও বিস্ফোরক আছে কিনা, তা খতিয়ে দেখে। ক্ষিপ্র গতি। তৎপরতার জন্য পুলিশমহলে বেশ প্রিয় ছিল ধোনি। তবে মোহালিতে এই একদিনের ম্যাচেই পুলিশের হয়ে তার শেষ কাজ।

অধিনায়ক হিসেবে টেস্টে ৬টি দ্বিশতরান, লারাকে টপকে বিশ্বরেকর্ড কোহলির ]

প্রাক্তন অধিনায়কের অনেক খেলা এখনও দেখানোর বাকি। দেশবাসী তাতে বুঁদ হয়ে থাকবে। তবে মোহালি পুলিশ আর পাশে পাবে না তাদের প্রিয় ধোনিকে। যেবাবে ধোনির উপর চোখ বুঝিয়ে ভরসা করতে পারতেন পুলিশরা, সে ভরসা আর মিলবে না। ধোনির অবসরে তাই মনখারাপের মেঘ মোহালির পুলিশমহলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.