সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রয়েছে। তাই চলতি মরশুমে আয়োজিত হবে না ঐতিহ্যশালী দলীপ ট্রফি। কয়েকদিন আগেই ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ করে একথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য সেই অবস্থান থেকে সরতে বাধ্য হল বিসিসিআই। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঠানো মেলের পরেই এমন সিদ্ধান্ত নিল বোর্ড।
[জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ শেহবাগের]
জানা গিয়েছে, গত মঙ্গলবারই বোর্ডের ক্রিকেট অপারেশন ম্যানেজার এম ভি শ্রীধরকে একটি মেল করেন সৌরভ। কেন দলীপ ট্রফি আয়োজিত হবে না, এই প্রশ্ন করেন তিনি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়েছিল চলতি মরশুমে দলীপ ট্রফি আয়োজন করা হবে। কিন্তু বোর্ডের সূচি প্রকাশের পর দেখা যায়, টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে না। এই প্রসঙ্গে আমি শ্রীধরকে মেল পাঠিয়েছি। তিনি আপাতত অসুস্থ। আশা করি সুস্থ হওয়ার পর এ ব্যাপারে তিনি আমাকে বিস্তারিত জানাবেন।’ এরপরই অবশ্য বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয় চলতি মরশুমেই দলীপ ট্রফি অনুষ্ঠিত হবে।
[প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে তাক লাগালেন শাকিবরা]
এরপরই বোর্ডের প্রশাসক কমিটির অন্যতম সদস্য দিয়ানা এদুলজি একটি বিবৃতি দিয়ে জানান, ‘টুর্নামেন্টটি হবে। তবে কবে কোথায় টুর্নামেন্টটি খেলা হবে তা নিয়ে পরে আলোচনা করা হবে। বিসিসিআইকে আমরা জানিয়েছি, দলীপ ট্রফি যেন কোনওভাবেই বন্ধ না করা হয়। এটি খুবই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। চলতি মরশুমেই সেটির আয়োজন করা হবে।’ এর আগে গত জুলাই মাসেই কলকাতায় টেকনিক্যাল কমিটির সভায় ঠিক হয় প্রত্যেক মরশুমের মতোই এবারও দলীপ ট্রফি অনুষ্ঠিত হবে। এমনকী গত মরশুমের মতোই গোলাপি বলে ম্যাচগুলি হবে, সেটাও ঠিক করা হয়। কিন্তু এরপরই বোর্ড প্রকাশিত সূচিতে দেখা যায় সেখানে দলীপ ট্রফির জন্য কোনও নির্ধারিত সময় রাখা হয়নি। একথা জানার পরই বিভিন্ন মহলে সমালোচনাও শুরু হয়ে যায়।
[৩০০তম ম্যাচে নামার আগে তারুণ্যে ফুটছেন ধোনি]
সর্বশেষ খবর
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ
-
‘আমাদের দেশে বাঁচাও কঠিন,’ যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের
-
পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসের উদ্যোগে ঢাকি অ্যাকাডেমির প্রস্তাব, বিধায়ক সুব্রত ঠাকুরের আশ্বাসে আশাবাদী শিল্পীরা