অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বৈভব সূর্যবংশীর। ভারত জিতলেও রান পায়নি ১৪ বছরের ‘বিস্ময় প্রতিভা’। আমেরিকার দুর্বল বোলিং আপের বিরুদ্ধে মাত্র ২ রানে আউট হয় সে। এখনও বিশ্বকাপে নিজেকে প্রমাণ করা বাকি রয়েছে। কিন্তু তার আগেই ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লুভি রমন মনে করছেন, বৈভবকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলিয়ে তার উন্নতির পথে বাধা তৈরি করা হচ্ছে।
বয়স মাত্র ১৪। তবে ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়ের ছবিটা একই থাকে। সে মাঠে নামলেই রেকর্ড। আমেরিকার বিরুদ্ধে হয়নি ঠিকই, তবে গ্রুপ পর্বে আরও দু’টি ম্যাচ আছে। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। ফলে বৈভবের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপে দাপট দেখানোর।
আরও পড়ুন:
তবে ডব্লুভি রমন ভিন্নমতে বিশ্বাসী। সোশাল মিডিয়া তিনি লিখেছেন, ‘এটা সম্ভবত অজনপ্রিয় মতামত। সূর্যবংশী ভারতের এ দলের সিরিজগুলোতে ও আইপিএলে খুব ভালো খেলেছে। কিন্তু এখনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলানো ওর উন্নতির জন্য ক্ষতিকর। নিঃসন্দেহে ও ম্যাচ জেতাতে পারে। কিন্তু সব সময় বড় ছবিটা দেখা উচিত।’
ক্রিকেটপ্রেমীদের একটা অংশ এই মতকে সমর্থন করছেন। কারণ, এটাই বৈভবের প্রথম ও শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। এই নিয়মের মূল উদ্দেশ্য, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। সেক্ষেত্রে বৈভব এবারের বিশ্বকাপের পর বয়স ভিত্তিক পর্যায়ে খেললেও কি আর বিশ্বকাপ খেলতে পারবে না? শুধু আইপিএলই কি উন্নতির জন্য যথেষ্ট? সেই প্রশ্ন কিন্তু উঠছে।
This could be an unpopular opinion. #Suryavanshi has performed extremely well in the A series and the IPL. Making him play at the U-19 level is likely to be detrimental to his growth. He may win matches no doubt, but it should be always be about the big picture! #indiancricket
— WV Raman (@wvraman) January 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা