মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোটা ইরানকেই শত্রু ঠাওরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটা সময় ইরান আদৌ বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে পারবে কিনা সেই নিয়েই সংশয় ছিল। সেই সংশয় কাটলেও আয়োজকদের নয়া সিদ্ধান্ত ইরান সমর্থকদের বিশ্বকাপ দেখার স্বপ্ন বিশ বাঁও জলে। ইরানি ফুটবল সংস্থার দাবি, তাঁদের সমর্থকরা যে টিকিট কেটেছিলেন, সেটা শেষবেলায় বাতিল করে দিয়েছে ফিফা। ফলে টুর্নামেন্ট শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে বিপাকে ইরানি সমর্থকরা।
বিশ্বকাপের যে কোনও ম্যাচে মুখোমুখি দুই দেশের সমর্থকদের জন্য নির্দিষ্ট সংখ্যার টিকিট বরাদ্দ করা থাকে। যাতে দুই দলের সমর্থকেরাই খেলা দেখতে পারেন। ইরানি ফুটবল সংস্থার দাবি, তাঁদের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা। সংস্থার দাবি, “ইরানের বহু সমর্থক ইতিমধ্যেই খেলা দেখতে পৌঁছে গিয়েছেন। কিন্তু তাঁদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করে দিয়েছে ফিফা। এই অবস্থায় তাঁরা কীভাবে খেলা দেখবেন?”
আরও পড়ুন:
ইরানের সাফ কথা, আমেরিকার চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফিফা। এতে বিশ্বকাপ কালিমালিপ্ত হচ্ছে। ইরান গ্রুপে তাদের ম্যাচগুলি খেলবে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে। কিন্তু আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, ইরানকে বিশ্বকাপ খেলতে হচ্ছে মেক্সিকো থেকে। আমেরিকা জানিয়েছে, ম্যাচের দিন সকালে নির্দিষ্ট শহরে পা রাখবে সেই দল। আবার ম্যাচ খেলার ২৪ ঘণ্টার মধ্যে তাদের শহর ছাড়তে হবে। আমেরিকা বলছে, বিশ্বকাপের আছিলায় তাঁদের দেশে কোনওভাবে যাতে ইরান জঙ্গি ঢুকিয়ে না দিতে পারে, সেকারণেই এই ব্যবস্থা। সেটা নিয়েও ক্ষুব্ধ ইরান।
বলে রাখা দরকার, একটা সময় পর্যন্ত ইরান আদৌ বিশ্বকাপে খেলার ভিসা পাবে কিনা, সেটা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। পরে ইরানের ফুটবলার এবং কোচকে ভিসা দিলেও বহু সাপোর্ট স্টাফের ভিসা আটকে দিয়েছে আমেরিকা। এবার সমর্থকদেরও ভিসা বাতিল করে দেওয়া হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?
