সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১১ বছর আগে। কিন্তু এখনও খুব কষ্টে আছেন। নানা শারীরিক সমস্যা রয়েছে তাঁর। হাসপাতালের বিছানায় বসে অনুরাগীদের নিজেই সে কথা জানালেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সেই সঙ্গে ফাঁস করলেন সময়ের আগেই কেরিয়ারকে বিদায় জানানোর কারণও।
ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে দু’পা ছড়িয়ে বসে রয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। জানাচ্ছেন নিজের যন্ত্রণার কথা। আসলে হাঁটুতে অস্ত্রোপচারের জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। প্রাক্তন তারকা পেসার বলছেন, “সফল ভাবেই অস্ত্রোপচার হয়েছে। তবে সুস্থ হতে আরও খানিকটা সময় লাগবে। আশা করছি এটাই আমার শেষ অস্ত্রোপচার। দুই হাঁটুতেই ভীষণ যন্ত্রণা। খুব কষ্টে আছি। ক্রিকেট থেকে ১১ বছর আগে সরে দাঁড়িয়েছি। তাও যন্ত্রণা দূর হয়নি।”
[আরও পড়ুন: কোন সমীকরণে নতুন সরকার গঠন হতে পারে বিহারে? কী বলছে বিধানসভার অঙ্ক?]
এরপরই জানান, কেন জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছে থাকা সত্ত্বেও আগেভাগে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। শোয়েবের (Shoaib Akhtar) কথায়, “হাঁটুর সমস্যা না থাকলে আরও চার-পাঁচ বছর ক্রিকেট খেলতেই পারতাম। কিন্তু জানতাম, যদি তেমনটা করি তাহলে বাকি জীবনটা হুইলচেয়ারে কাটাতে হবে। সেই কারণেই ক্রিকেট থেকে অবসর নিই।” সেই সমস্যা যে এখনও মেটেনি, তারই প্রমাণ এই সাম্প্রতিকতম অস্ত্রোপচার। দ্রুত সুস্থ হতে অনুরাগীদের কাছ থেকে প্রার্থনা কামনা করেছেন তিনি।
View this post on Instagram
এককালের বিশ্বের অন্যতম সেরা পেসার ৪৬টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি এবং ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ১৭৮। ওয়ানডে ক্রিকেটে ২৪৭টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁর নামের পাশে লেখা ২১টি উইকেট। এহেন তারকাকে হাসপাতালের বিছানায় দেখে মন খারাপ ভক্তদেরও।
[আরও পড়ুন: জামা উড়িয়ে সোনা জয়ের উদযাপন, লর্ডসের সৌরভকে অনুকরণ? কী বলছেন লক্ষ্য সেন]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক