Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Cricketer Died

ক্রিকেট বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া, পথ দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেটার

ইরফান পাঠান, অম্বাতি রায়ডুদের সঙ্গে খেলেছেন এই ক্রিকেটার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৯:২৫

options
link
ক্রিকেট বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া, পথ দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেটার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পুরুষদের টি-টোয়েন্টি সিরিজ। তার মাঝেই দেশের ক্রিকেটমহলে শোকের ছায়া। পথ দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রাজেশ বণিক। ত্রিপুরার ক্রিকেটার ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।

জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাজেশ। ৪০ বছর বয়সি ক্রিকেটারের প্রয়াণে শোকাহত ক্রিকেট মহল। শুক্রবার এই দুর্ঘটনার পর তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। পিটিআই’কে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এক প্রতিভাবান ক্রিকেটারকে হারালাম। উনি আমাদের অনুর্ধ্ব-১৬ দলের নির্বাচকও ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Advertisement

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর আগরতলায় রাজেশের জন্ম। ২০০২-০৩ সালে রনজি ট্রফিতে তাঁর অভিষেক হয়। ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৬৯ রান করেছেন। ৬টা হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামে। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি উড়িষ্যার বিরুদ্ধে শেষবার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন।

রাজেশ ভারতের হয়ে অনূর্ধ্ব-১৫ ম্যাচে খেলেছেন। কুয়ালালামপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের ১৫ সদস্যের দলে তার সতীর্থ ছিলেন ইরফান পাঠান এবং অম্বাতি রায়ডু। এই তিনজনই সেই বছরের শেষের দিকে ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৫ দলেরও অংশ ছিলেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সচিব অনির্বাণ দেব বলেন, “তরুণ প্রতিভাদের চিহ্নিত করার ক্ষমতা ছিল ওঁর মধ্যে।”

Former U19 World Cup Cricketer Rajesh Banik Killed In Road Mishap

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.