Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Gautam Gambhir

‘জীবন অনেক দামি’… আরসিবি’র জয়ের পর রোড শোয়ের তীব্র সমালোচনা গম্ভীরের

'রোড শো করার কোনও দরকারই ছিল না', বলছেন হেড কোচ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ২১:০৬

options
link
‘জীবন অনেক দামি’… আরসিবি’র জয়ের পর রোড শোয়ের তীব্র সমালোচনা গম্ভীরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের আবহ। এই পরিস্থিতিতে জয়ের পর রোড শো করার প্রয়োজনই নেই বলে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর।

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে স্বভাবসিদ্ধ চাঁছাছোলা ভঙ্গিতে গম্ভীর বলেন, ”জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। একথা আমি ভবিষ্যতেও বলব। আগামিদিনে এমন ধরনের রোড শোগুলো করার ব্যাপারে আমাদের আরও একটু সচেতন হওয়া উচিত। এই ব্যাপারে আমরা সম্ভবত কিছুটা সচেতন হতেই পারি। রুদ্ধদ্বার অথবা কোনও স্টেডিয়ামের মধ্যে আমরা উদযাপন করতে পারি। যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা প্রাণ হারালেন তাঁদের পরিবারের প্রতি আমার হৃদয় শোকে পরিপূর্ণ হয়ে রয়েছে। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। আমার মতে, রোড শো করার কোনও দরকারই ছিল না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি তিনি বলেন, ”বলতে পারব না ফ্যানদের সংখ্যা আগের থেকে বেড়েছে কিনা। কেবল এটুকুই বলব, সকলকেই দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে হবে। কোনও ফ্র্যাঞ্চাইজিই হোক বা যে কেউ, সকলকেই। প্রতিটি জীবন মূল্যবান। যদি রোড শো করার ক্ষমতা না থাকে তাহলে করার দরকার নেই। আমি জানি যে, ফ্যানরা উত্তেজিত হয়ে ওঠে। আবেগ বাড়ে। কিন্তু কাল যা হয়েছে তার সঙ্গে আগের কোনও কিছুর তুলনা চলে না।” কিন্তু আলাদা করে কাউকে দায়ী করেননি গম্ভীর। কোচকে বলতে শোনা যায়, ”এখানে বসে বসে তো আর আমি বলতে পারি না কার জন্য এমন হল। তবে জয় গুরুত্বপূর্ণ। উদযাপনও। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের প্রাণ।”

বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কর্নাটক সরকার পদপিষ্ট হওয়ার ঘটনায় যে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সেই তদন্তের আওতায় আসছে আরসিবিও। তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে কেন বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.