রাজর্ষি গঙ্গোপাধ্যায়: তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাঁচবার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। তাঁর আমলেই সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঠিক ধরেছেন, তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে তাঁকে। এবার মেন্টরের ভূমিকায়।
নাইট শিবিরের তরফে সরকারি ভাবে গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হল। অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। এবার মেন্টর হিসেবে ফের দলকে টেনে তোলার গুরু দায়িত্ব পেলেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আমি বিশেষ আবেগপ্রবণ নই। তবে এই অনুভূতিটা সত্যিই আলাদা। যেখান থেকে শুরু করেছিলাম, আবার সেখানে ফিরছি। আবার কেকেআরের জার্সি গায়ে চাপাব ভেবে বুকের ভিতর উত্তেজনার আগুন জ্বলছে। শুধু কেকেআরে নয়, আবার শহর কলকাতাতেও তো ফিরছি। খিদেটা আরও বেড়ে গেল। আমি ২৩। আমি কেকেআর।”
Welcome home, mentor @GautamGambhir! 🤗
Full story: https://t.co/K9wduztfHg#AmiKKR pic.twitter.com/inOX9HFtTT
— KolkataKnightRiders (@KKRiders) November 22, 2023
[আরও পড়ুন: তরুণদের হঠাৎ মৃত্যুর ঝুঁকি হ্রাস করোনা টিকায়! রিপোর্ট প্রকাশ করে দাবি ICMR-এর]
গম্ভীরকে কেকেআরে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্ণধার শাহরুখ খানও। প্রাক্তন অধিনায়ককে তাঁর নয়া ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়ে কিং খান বলেন, “গৌতম সবসময়ই এই পরিবারের অংশ ছিল। আমাদের অধিনায়ক অন্য অবতারে অর্থাৎ মেন্টর হয় কামব্যাক করছে। ওকে আমরা খুব মিস করেছি। এবার গৌতম আর চন্দু স্যর মিলে পুরোদমে প্রস্তুতি শুরু করবে যাতে কেকেআর আবার ম্যাজিক দেখাতে পারে।”
I’m back. I’m hungry. I’m No.23. Ami KKR ❤️❤️ @KKRiders pic.twitter.com/KDRneHmzN4
— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023
উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট জার্সিতে খেলেছেন গম্ভীর। গত দুবছর লখনউ সুপার জায়ান্টের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার কেকেআরে ঘর ওয়াপসি ঘল তাঁর।
[আরও পড়ুন: টি-২০ থেকে ইতি রোহিতের? ওয়ানডে ভবিষ্যৎই বা কী? শীঘ্রই বোর্ডের সঙ্গে বৈঠকে অধিনায়ক]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ