Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryavanshi

‘বৈভব ক্রিকেটের অসুখ, খেলাটা ধ্বংস হয়ে যাবে’, তরুণ তুর্কিকে নিয়ে বিস্ফোরক গ্রেগ চ্যাপেল

শচীন তেণ্ডুলকরের চেয়েও কম বয়সে জাতীয় দলের হয়ে খেলার নজির গড়তে পারে। কিন্তু সেই বৈভব সূর্যবংশীকে সটান 'ক্রিকেটের অসুখ' বলে দাগিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৩২

options
link
‘বৈভব ক্রিকেটের অসুখ, খেলাটা ধ্বংস হয়ে যাবে’, তরুণ তুর্কিকে নিয়ে বিস্ফোরক গ্রেগ চ্যাপেল zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।
Advertisement

মাত্র ১৫ বছর বয়সে বাঘা বাঘা বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছে সে। শচীন তেণ্ডুলকরের চেয়েও কম বয়সে জাতীয় দলের হয়ে খেলার নজির গড়তে পারে। কিন্তু সেই বৈভব সূর্যবংশীকে সটান ‘ক্রিকেটের অসুখ’ বলে দাগিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! ভারতের প্রাক্তন কোচের কথায়, বৈভবের মতো ক্রিকেটারের জন্য খেলাটা ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। বৈভব আসলে ক্রিকেটের জন্য সতর্কবাণী, এমনটাই মত প্রাক্তন অজি ক্রিকেটারের।

কিশোর তারকাকে নিয়ে ‘গুরু গ্রেগ’ এতটা অসন্তুষ্ট কেন? একটি সংবাদমাধ্যমে কলাম লিখতে বসে তিনি বলেছেন, “আধুনিক ব্যাটিংকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে বৈভব। কিন্তু সেটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে। বলা যেতে পারে, মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে। এটা কি টি-২০ ব্যাটিংয়ের বিবর্তন নাকি ব্যাটে-বলে দ্বৈরথটাই একেবারে মুছে যাওয়ার সূচনা?” এই প্রশ্ন তুললেও বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি চ্যাপেল। তাঁর কথায়, বৈভবের যা প্রতিভা সেটা ক্রিকেটে খুবই বিরল। কিন্তু এত অল্প বয়সে তার আকাশছোঁয়া সাফল্যটা ক্রিকেটের বিপদ সংকেতের মতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চ্যাপেলের কথায়, “আজ হয়তো বৈভবকে নিয়ে একের পর এক হেডলাইন হচ্ছে। ওকে দেখেই আগামী প্রজন্ম ক্রিকেট খেলতে শিখবে। তখন তারা যদি দেখে, শারীরিকভাবে সম্পূর্ণ বৃদ্ধি না হওয়া এক তরুণ বিশ্ব ক্রিকেটের মঞ্চে আসছে এবং বিশ্বের সেরা বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করে দিচ্ছে- সেটা কিন্তু আসলে ক্রিকেটের ভেতরকার অসুখের ছবি। আসলে বৈভবকে দেখেই বোঝা যাচ্ছে, বোলার প্রজাতিটাকে একেবারে বিলুপ্ত করে দিতে চলেছে আধুনিক ক্রিকেট।”

সাম্প্রতিক অতীতে ক্রিকেট ব্যাটকে শক্তিশালী করে তোলার প্রযুক্তি, বাউন্ডারির মাপ ছোট করা, ব্যাটিং সহায়ক পাটা পিচ-এসব কারণে ক্রিকেটটা স্রেফ ব্যাটারদের খেলা হয়ে দাঁড়িয়েছে বলে মত চ্যাপেলের। পারিপার্শ্বিক অবস্থার সুযোগ নিয়ে বৈভবের মতো ব্যাটারদের ‘বাড়বাড়ন্তে’ ক্রিকেট স্রেফ বাউন্ডারি মারার খেলা হয়ে উঠবে, এমনটাই আশঙ্কা প্রাক্তন তারকার। এই ক্রিকেট দেখতে দেখতে একটা সময়ে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন ক্রীড়াপ্রেমীরা, এমনটাই মনে করছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.