প্রেমের সপ্তাহ নিয়ে যুগলদের মধ্যে উন্মাদনা থাকে বছরভর। প্রতিটি দিন প্রেমের দিন হলেও এই একটা সপ্তাহের আকর্ষণ অন্যরকম। এই দিনগুলোয় কেবল ‘তুমি শুধু তুমি…’, দু’জন শুধু মেতে থাকে দু’জনকে নিয়েই। চলে উপহার আদান-প্রদান, হাতে হাত রেখে ঘুরে বেড়ানো, খাওয়াদাওয়া আরও কত কী। চলে সারপ্রাইজ দেওয়ার পালাও। টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভালোবাসার সপ্তাহ উদযাপন করছেন। দিয়েছেন উপহারও।
বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পেয়েছে ভারত। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় জয়। সেখানে ব্যাটে বলে বিধ্বংসী ফর্মে ছিলেন হার্দিক। তাঁর ২৮ বলে ৫২ রানের ইনিংসটা না থাকলে ভারত দু’শোর গণ্ডি পেরোতে পারত কি না খুব সন্দেহ। ১৭ ওভারে বল করতে এসে পরপর উইকেট নিলেন হার্দিক পাণ্ডিয়া। চার ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন, পাক ব্যাটারদেরও তাঁকে নিয়ে বাড়তি হোমওয়ার্ক করতে হবে। পাকিস্তান ম্যাচের আগে সব কিছু যখন ঠিকঠাক চলছে, তখন ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
আরও পড়ুন:
এমন উপহার পেয়ে আহ্লাদিত মাহিকা। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেছেন। জানা গিয়েছে ম্যাচের আগে লাল গোলাপের তোড়া উপহার দিয়েছেন হার্দিক। প্রেমের রং লাল। ‘লাল ইশ্কে’ বাঁধা গোলাপে রেঙেছেন মাহিকাও। ক্যাপশনে লিখেছেন, ‘সময়মতো দিল্লিতে পৌঁছে গিয়েছি। আমার মনের মানুষ!’ ছবিতে হার্দিককে গোলাপের তোড়ার আড়ালে হাসতে দেখা গিয়েছে।
এখানেই শেষ নয়। মাহিকার পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পাণ্ডিয়া। লিখেছে, ‘ভ্যালেন্টাইনস এবং আমার বেবির সপ্তাহ শুরু।’ সঙ্গে তিনটি লাল ভালোবাসার ইমোজিও দিয়েছেন। ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে। নেটিজেনরা অপেক্ষা করছেন, হার্দিক তাঁর প্রেমিকাকে কী উপহার দেন, সেটা দেখার জন্য। এমনিতে হার্দিক খুবই রোম্যান্টিক। তাই ধরেই নেওয়া যায়, বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে মাহিকার জন্য।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত
-
পরকীয়ার অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে! সভাপতির নতুন ‘কেলেঙ্কারি’ নিয়ে কী বলল ফিফা?
-
মাত্র ১৫ বছর! বৈভবের বয়স নিয়ে ফের খোঁচা দিলেন ব্রেট লি