Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
India Map

পাকপ্রেমে হাবুডুবু ট্রাম্প, শাহবাজের ‘আবদারে’ই ভারতের ম্যাপ থেকে পিওকে মুছেছে আমেরিকা!

আকসাই চিন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকা। কিন্তু মাত্র চারদিনের মাথায় সেই ম্যাপ সরিয়ে নেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৩:০৩

options
link
পাকপ্রেমে হাবুডুবু ট্রাম্প, শাহবাজের ‘আবদারে’ই ভারতের ম্যাপ থেকে পিওকে মুছেছে আমেরিকা! zoom
সম্ভবত ইসলামাবাদের অসন্তোষ প্রকাশের পরেই ভারতের ম্যাপ সরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রতীকী ছবি।
Advertisement

আকসাই চিন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকা। কিন্তু মাত্র চারদিনের মাথায় সেই ম্যাপ সরিয়ে নেওয়া হয়। শোনা যাচ্ছে, ভারতের মানচিত্র প্রকাশ হওয়ার পরেই ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তানের বিদেশমন্ত্রক। সম্ভবত ইসলামাবাদের অসন্তোষ প্রকাশের পরেই ভারতের ম্যাপ সরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতির পর গত ৭ ফেব্রুয়ারি সমগ্র ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে প্রকাশিত সেই ম্যাপে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। পাকিস্তানের অবৈধ ভাবে দখল করা অংশ বা পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে)-ও ছিল সেখানে। উল্লেখ্য, এর আগে যতবার আমেরিকার তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে প্রতিবারই পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে ভারতের অংশের বাইরে দেখানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নয়াদিল্লি বারবারই স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এ দেশেরই অংশ। এরপর আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সম্পূর্ণ ম্যাপ প্রকাশ কূটনৈতিকভাবে দিল্লির বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছিল।

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, “বেশ কয়েকটি সোশাল মিডিয়ায় ওই ম্যাপ দেখতে পেয়েই আমরা মার্কিন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি। ওরা বুঝতে পারে যে মানচিত্রটা ভুল। রাষ্ট্রসংঘের ওয়েবসাইট থেকে সঠিক ম্যাপ পাওয়া যাবে, সেটাও জানাই। পাকিস্তানের আবেদন মেনে ম্যাপ সংশোধন করেছে আমেরিকা, সেটায় ইসলামাবাদ সন্তুষ্ট।” অর্থাৎ পাকিস্তানের ‘নির্দেশে’ই ভারতের মানচিত্র নিয়ে ভোলবদল করেছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, নয়াদিল্লি বারবারই স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এ দেশেরই অংশ। এরপর আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সম্পূর্ণ ম্যাপ প্রকাশ কূটনৈতিকভাবে দিল্লির বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। অনেকে দাবি করছিলেন, পাকিস্তান আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করলেও আদতে হোয়াইট হাউস বিশেষ পাত্তা দেয় না শাহবাজ-মুনিরদের। কিন্তু আবারও স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের পাকপ্রেম। আদতে দেখা গেল, পাকিস্তানের ইচ্ছাকে সম্মান দিয়েই ভারতের মানচিত্র মুছে ফেলেছে আমেরিকা। অর্থাৎ শাহবাজ শরিফদের যথেষ্ট সম্মান এবং গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও পাকিস্তানের 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.