কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গভীর রাত পর্যন্ত অনুশীলন করতেন। সেই সময় তাঁর পাশে ছিলেন মাঠকর্মীরা। ভারত বিশ্বকাপ জিতেছে। এবার আইপিএলের আগে প্রত্যেক মাঠকর্মীর হাতে লক্ষ লক্ষ টাকার চেক তুলে দিলেন ভারতের অলরাউন্ডার।
বিশ্বকাপে ২১৭ রান, ৯ উইকেট করেছেন হার্দিক। আরও একবার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন তিনি। ব্যাটে-বলে সমানে পারফর্ম করেছেন। কিন্তু নেপথ্যের গল্প কি আর সবাই জানে? সেরকম ঘটনার সাক্ষী ছিলেন ওয়াংখেড়ের মাঠকর্মীরা। বিশ্বকাপের আগে সেখানে অনেক রাত পর্যন্ত অনুশীলন হার্দিক। যা নিয়মের বাইরে। তবে সেই সময় মাঠকর্মীরা পাশে ছিলেন। হার্দিকের যাতে অনুশীলনে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করে দিয়েছিলেন মাঠকর্মীরা।
আরও পড়ুন:
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। হার্দিকের ঝুলিতে এখন দু’টি বিশ্বকাপ। এবার সামনে আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতেই নামবেন হার্দিক। তার আগে প্রত্যেক মাঠকর্মীর হাতে লক্ষ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। একাধিক সংবাদমাধ্যমের মতে, প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন হার্দিক। সোশাল মিডিয়ায় ভারতীয় অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
Hardik Pandya- a man with a golden heart ❤️
He kept his promise by rewarding the MCA groundsmen at Wankhede Stadium who helped him train till midnight during his T20 World Cup preparation. He went and met all the groundsmen and rewarded them personally. pic.twitter.com/YIYDepJG60
— Vipin Tiwari (@Vipintiwari952) March 26, 2026
তবে শুধু মাঠকর্মীদের নয়, খারাপ সময়ে এক ক্রিকেটারের পাশেও দাঁড়িয়েছেন হার্দিক। বিশ্বকাপের দলে জায়গা হয়নি জিতেশ শর্মার। সম্প্রতি একটি পডকাস্টে আরসিবি’র উইকেটকিপার বলেন, “দলে সুযোগ না হওয়ায় আমাকে প্রথম মেসেজ করেন হার্দিক ভাই। তিনি আমাকে অনেক পরামর্শ দেন। হার্দিকের মতো পরোপকারী মানুষ আমি দেখিনি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন