সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) উইকেট নিতে চান বিশ্বের সব বোলারই। পাকিস্তানের পেসার হ্যারিস রউফের (Haris Rauf) লক্ষ্যও তাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রউফকে দুটো আইকনিক ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি। ওই দুটি ছক্কার জন্য ম্যাচ পাকিস্তানের ক্যাম্প থেকে ম্যাচ চলে আসে ভারতের শিবিরে।
সেই হ্যারিস রউফ তাঁর অদ্ভুত আবদারের কথা জানিয়েছেন বাবর আজমকে। পাকিস্তান সুপার লিগে খেলছেন দুই তারকা। বাবর আজম ও হ্যারিস রউফের কথোপকথনের ভিডিও শেয়ার করেছে লাহোর কালান্দার্স। হ্যারিস রউফ পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে বলেন, ”যাই হোক না কেন, আমি তোমার উইকেট নিতে চাই। কোহলি আর তুমিই এখন বাকি আছ। উইলিয়ামসন স্লিপে দু’ বার বেঁচে গিয়েছে। আমি তিন-চার জন প্লেয়ারকে আউট করতে চাই।”
[আরও পড়ুন: ‘তোমরা এবার ঘুমোতে যাও’, বর্ষসেরা পুরস্কার হাতে ছেলেদের জন্য বার্তা মেসির]
টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির দুর্দান্ত ছক্কা দেখার পরে অনেকেই বলেছিলেন, এরকম ছক্কা একবারই মারা যায়। রউফ এক অনুষ্ঠানে বলেছিলেন, ”ক্রিকেট সম্পর্কে যাঁদের জ্ঞান আছে তাঁরা জানেন বিরাট কোহলি কেমন ব্যাটসম্যান। এখন যদি সেই শট খেলতে আবারও বলা হয় কোহলিকে, তাহলে আর পারবে না। ওই ধরনের শট খেলা খুবই কঠিন। টাইমিং একদম ঠিকঠাক হয়েছিল।”
🗣️ Interesting Conversation between Babar Azam & Haris Rauf 🔊#sochnabemanahai #HBLPSL8 #QalandarHum #QalandarsCity #LQvPZ pic.twitter.com/qRpPUtz04J
— Lahore Qalandars (@lahoreqalandars) February 26, 2023
রউফের আবদার প্রসঙ্গে বাবর আজম রসিকতা করে বলেন, ”তুমি তো আমাকে প্র্যাকটিস সেশনে আউট করেছিলেন। সেটার কথা তুমি বলছো না কেন?” বাবর আজমের কথা শুনে হাসতে শুরু করে দেন রউফ। তিনি বলেন, ”আমি ম্যাচে তোমার উইকেট নিতে চাই।” বাবর আজম প্যাভিলিয়নে যাওয়ার আগে বলে যান, ”ঈশ্বর সবার মঙ্গল করুন।”
[আরও পড়ুন: টেস্ট ম্যাচের রোমাঞ্চ ফিরে এল ওয়েলিংটনে, ১ রানে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?