Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
বিরাট-অনুষ্কা

অনুষ্কার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে কটাক্ষের মুখে কোহলি

জানেন ক্যাপশনে কী লিখেছেন বিরাট?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯, ২২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯, ২২:৪০

options
link
অনুষ্কার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে কটাক্ষের মুখে কোহলি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে হোক বা পরে, সবসময়ই চর্চার শিরোনামে থাকে বিরাট-অনুষ্কার প্রেম কাহিনি। বিয়ের প্রায় বছর দুয়েক পরও ভালবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর আর নিবিড় হচ্ছে তাঁদের সম্পর্ক। যার বহিঃপ্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়াতেও। বিরাট কোহলির সদ্য পোস্ট করা একটি ছবিই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।

[আরও পড়ুন: ‘অত্যন্ত গর্বিত’, কাতারকে আটকে ইতিহাস গড়া ভারতের প্রশংসায় সুনীল ছেত্রী]

বিয়ের পর দিওয়ালি থেকে করবা চৌথ, প্রত্যেক উতসবে মেতে ওঠার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। ক্রিকেটীয় সফরে স্ত্রীকে নিয়ে গেলেও বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন ভারত অধিনায়ক। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আপাতত তিনি বিরতিতে। আর এই বিরতির মধ্যেই একটি সেলফি পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন। সমুদ্র সৈকতে কালো বিকিনিতে অনুষ্কা। আর তাঁর বুকে মাথা রেখে খালি গায়ে শুয়ে কোহলি। ছবির ক্যাপশনে ভালবাসার চিহ্নটিই যেন সবকিছু ব্যাখ্যা করে দিয়েছে। রোম্যান্টিক মুডে সেলেব দম্পতিকে দেখে মোহিত ভক্তরা। বিরুষ্কার ভালবাসা এভাবেই যেন অটুট থাকে। এমন কামনাই করেছেন অনেকে। তবে এ ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে কোহলিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটিজেনদের একাংশ লিখেছে, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মোটেই উচিত হয়নি। অনেকের মতে, বেড রুমের ছবি গোটা দুনিয়ার সামনে তুলে ধরে মহৎ কোনও কাজ করেননি বিরুষ্কার। অনেকে আবার মিছরির ছুরি মারতেও ছাড়েননি। লিখেছেন, দুই তারকাই প্রায় নগ্ন। আর এই জন্যই ধাক্কা খাচ্ছে বস্ত্র শিল্প। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার নিশ্চয়ই দেশের শিল্পের অবক্ষয়ের কারণটা খুঁজে পেয়েছেন। তবে সমালোচনার তুলনায় অনুরাগীদের ভালবাসাই বেশি পেয়েছেন তারকা দম্পতি। চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে স্বামী-স্ত্রী যে বেশ কোয়ালিটি টাইম কাটাচ্ছেন, এ ছবি থেকে অন্তত তেমনটা আন্দাজ করাই যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পাক সফরে না যাওয়ার সিদ্ধান্তে ভারতের ভূমিকা নেই, ইমরানের মন্ত্রীকে পালটা শ্রীলঙ্কার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.