Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mahendra Singh Dhoni

Mahendra Singh Dhoni: ‘মাহি ভাইয়ের পরামর্শই আমায় বদলে দিয়েছিল’, ধোনিকে নিয়ে আনটোল্ড স্টোরি জানালেন রিঙ্কু

রিঙ্কু কতটা এগিয়ে যাবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১৭:২২

options
link
Mahendra Singh Dhoni: ‘মাহি ভাইয়ের পরামর্শই আমায় বদলে দিয়েছিল’, ধোনিকে নিয়ে আনটোল্ড স্টোরি জানালেন রিঙ্কু zoom
ধোনির টিপস পেয়েই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রিঙ্কু। ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এ (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পর এবার টিম ইন্ডিয়া (Team India)। সব জায়গায় নিজের জাত চেনাচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh)। গত আইপিএল-এ কেকেআর (KKR) দল হিসাবে পারফরম্যান্স করতে না পারলেও, বাঁহাতি ব্যাটার রিঙ্কু কিন্তু বাইশ গজের যুদ্ধে বিপক্ষের বোলারদের বুঝে নিয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একইভাবে জ্বলে উঠলেন এই তরুণ। শেষ মুহূর্তে প্রবল চাপের মুখে চুপসে না গিয়ে, ১৪ বলে ২২ রানে অপরাজিত থেকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে দেন রিঙ্কু।

অজিদের ২ উইকেটে হারানোর পর বিসিসিআই-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রিঙ্কু। সেখানেই নাইটদের নতুন তারকা ফের একবার ‘ক্যাপ্টেন কুল’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০২২ সালের পর ২০২৩ সালের আইপিএল-এও ধোনির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন রিঙ্কু। কী পরামর্শ পেয়েছিলেন? রিঙ্কু বলছেন, “মাহি ভাইয়ের সঙ্গে প্রথমবার সাক্ষাতের সময় আমি জিজ্ঞেস করেছিলাম, স্লগ ওভারে বেশি রান চেজ করতে হলে কেমন মানসিকতা বজায় রাখা উচিত? ওঁ আমাকে বলেছিলেন, ‘শেষদিকে যতটা সম্ভব শান্ত থাকার পাশাপাশি বল মাঠের সোজাসুজি মারতে হবে। যাতে প্রতিপক্ষ সুযোগ না পায়।’ মাহি ভাইয়ের সেই পরামর্শ দারুণভাবে কাজে লেগেছে।”

Advertisement

[আরও পড়ুন: অন্যের ভুলে কোন লজ্জার রেকর্ড গড়লেন রুতুরাজ? তালিকায় আর কতজন?]

 

এর পর রিঙ্কু ফের যোগ করেছেন, “মাহি ভাইয়ের সঙ্গে সেই আলাপচারিতা দারুণ কাজে লেগেছিল। আমার মতে উনিও একই অর্ডারে ব্যাটিং করতে নামেন। কখনও ৫ আবার কখনও ৬ নম্বরে। কেরিয়ারের অধিকাংশ সময় ধরেই উনি এই জায়গাতেই ব্যাট করতে নেমেছেন। ফলে উনি এই পজিশন নিয়ে অনেকটাই জানেন। আমি খুব সরলভাবে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, যে কীভাবে রান চেজ করাকে আরও উন্নত করা যায়, আর..ওনার পরামর্শও খুব সহজ ছিল।”

রিঙ্কু কি ভারতীয় ক্রিকেট দলের নয়া ফিনিশার? আগামীদিনে তিনিই কি ধোনির অভাব পূরণ করবেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর এমন বহু প্রশ্নই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের ভিতর ঘুরপাক খেতে শুরু করেছে। বাকিটা দেখা যাক। রিঙ্কু কতটা এগিয়ে যেতে পারেন, সেটা সময় বলবে।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানোর দাবি জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.