সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান (Afghanistan)। ম্যাচের সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার সম্মান তিনি উৎসর্গ করেছেন সেই সমস্ত আফগান শরণার্থীদের, যাঁদের সম্প্রতি পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে।
জাদরানকে বলতে শোনা গিয়েছে, ”ম্যাচ সেরার পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সমস্ত আফগানদের, যাঁদের পাকিস্তান থেকে বের করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আফগানিস্তানে।”
[আরও পড়ুন: পাকিস্তানের হলটা কী! হতশ্রী ফিল্ডিং দেখে ড্রেসিং রুম ছাড়লেন অসন্তুষ্ট পাক কোচ]
উল্লেখ্য, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ১ নভেম্বরের পর থেকে বৈধ ভিসা ও পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তিরাই কেবলমাত্র ঢুকতে পারবেন পাকিস্তানে। এদিকে ১৯৯২ সালের বিশ্বজয়ীদের বিরুদ্ধে জাদরান করেন ৮৭ রান।
সর্বশেষ খবর
-
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ
-
ফেলো কড়ি, মিলবে পুজোর ‘পার্টনার’, ঘণ্টা হিসাবে বুকিং! পোস্টারে ছয়লাপ নেটপাড়া, ব্যাপারটা কী?
-
যশরতের ‘হ্যাপি ফ্যামিলি’, সৎ ছেলেকে পাশে নিয়েই ঈশানের জন্মদিন পালন নুসরতের
-
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে