Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কোন পছন্দের খাবার ছাড়াই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে বাবরের পাকিস্তান?

ভারতের মাটিতে বিশ্বজয়ী হবে পাকিস্তান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৮:১৪

options
link
ICC ODI World Cup 2023: কোন পছন্দের খাবার ছাড়াই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে বাবরের পাকিস্তান? zoom
অনুশীলনে ব্যস্ত বাবর আজম-মহম্মদ রিজওয়ান। ছবি: টুইটার
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) মাটিতে পা রাখার পর থেকেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান (Pakistan)। সাত বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী দেশে এসে বাবর আজম (Babar Azam)-শাহিন শাহ আফ্রিদিরা (Shaheen Shah Afridi) মুগ্ধ। তবে একইসঙ্গে এদেশে বিশ্বকাপ খেলতে নামার আগে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-হ্যারিস রউফদের (Haris Rauf) জন্য জারি করা হল বিশেষ ফতোয়া। তবে শুধু পাকিস্তান নয়, কাপ যুদ্ধে অংশ নেওয়া বাকি নয় দলের ক্রিকেটাররা গোমাংস খেতে পারবেন না।

লক্ষ্য ১৯৯২ সালের বিশ্বকাপ (ICC ODI World Cup 1992) জয়ের স্মৃতি ফিরিয়ে আনা। আর তাই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছে পাকিস্তান। হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল।

Advertisement

সেইজন্য বুধবার রাতেই নিজামের শহরে পা রেখেছে পাক দল। সেখানে তাঁদের জন্য ছিল বিশেষ হায়দরাবাদি বিরিয়ানি। একইসঙ্গে মুরগির মাংস, খাসির মাংস, মাছের বিভিন্ন পদের উপরেই নির্ভর করতে হচ্ছে বাবরদের। পাকিস্তানের খাবারের তালিকায় রয়েছে ভেড়ার মাংসের চপ, মটন কারি, বাটার চিকেন ও গ্রিলড ফিশ। এছাড়া বাসমতী চালের ভাত, নিরামিশ পোলাও এবং স্পাগেটি ইন বোলোগনিস সস।

শেষবার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। এর দীর্ঘ সাত বছর পর ফের চিরপ্রতিদ্বন্দ্বী দেশে পা রাখল ‘সবুজ বাহিনী’। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবরদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পাক দল। সোমবারের পরিবর্তে বুধবার রাতের দিকে সোজা দুবাই হয়ে ভারতে চলে আসেন বাবররা। আর নিজামের শহরে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারা। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য,তাঁদের স্বাগত জানানোর জন্য রাতের দিকে হায়দরাবাদ বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়।

৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচও হায়দরাবাদে। এরপর আহমেদাবাদে উড়ে যাবে পাকিস্তান। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.